প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Oct 2025, 8:46 PM
আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা
সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। লক্ষ্য ছিল রশিদ খানদের হোয়াইটওয়াশ করা। তিন বছর আগে এই মাঠেই আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। সেই মাঠেই এবার জাকের আলী অনিকের নেতৃত্বে আফগানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। শেষ টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। আফগানদের ছুড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করলেন সাইফ হাসান। তার ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ওপর ভর করে বাংলাদেশ ১২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দারবিশ রাসুলি ও মুজিব উর রহমানের লড়াকু ইনিংসে ভর করে ১৪৩ রান তুলেছিল আফগানিস্তান, কিন্তু সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেল বাংলাদেশ। ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংসে সাতটি ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে ১৮ ওভারেই জয় এনে দেন এই ডানহাতি ব্যাটার। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতে তারা বড় কোনো জুটি গড়তে পারেনি, বরং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সাইফউদ্দিনের নিখুঁত বোলিংয়ে তাদের মিডল অর্ডার ভেঙে পড়ে। তিনি ৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩ উইকেট। শেষ দিকে দারবিশ রাসুলি (৩২) ও ১০ নম্বরে নামা মুজিব উর রহমান (২২) কিছুটা লড়াই করে দলকে ১৪৩ পর্যন্ত নিয়ে যান। জবাবে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পারভেজ হোসেন ইমন দ্রুত ফিরলেও (১৪), দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও সাইফ হাসান ৫৫ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। তানজিদ ৩৩ রানে আউট হলেও সাইফ তখন ব্যাটে আগুন জ্বালান। সাইফের ইনিংসে ছিল ৭টি ছক্কা ও ২টি চার- বড় শটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন তিনি। ১৬তম ওভারে বশির আহমেদের ওভারে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে নিজের চতুর্থ টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন তিনি। শেষ দিকে কিছুটা চাপ তৈরি হলেও সাইফ শান্তভাবে খেলা চালিয়ে যান। অন্যপ্রান্তে নুরুল হাসান (৯ বলে ১০) ছিলেন ঠান্ডা মাথায়। শেষ পর্যন্ত আহমদজাইয়ের বলে ছক্কা মেরে জয় নিশ্চিত করেন নুরুল হাসান সোহান। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ ৩-০ ব্যবধানে জয় পেল। প্রতিটি ম্যাচেই তারা প্রথমে বোলিং করে পরে রান তাড়া করে জিতেছে- যা দলের আত্মবিশ^াস বাড়িয়ে দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...