...
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে ⁜ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড ⁜ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা ⁜ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের ⁜ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী ⁜ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ ⁜ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন ⁜ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ ⁜ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা ⁜ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা ⁜ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত ⁜ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ ⁜ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ⁜ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর ⁜ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2026, 10:13 AM

...
বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার News Image
বাঙ্গরা  প্রতিনিধি
কুমিল্লার  বাঙ্গরা উপজেলার  হাটাশ গ্রামে সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. বাবুল মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর নির্দেশে উপজেলা সার্ভেয়ারের নেতৃত্বে মাপজোখের মাধ্যমে সরকারি হালটের সীমানা নির্ধারণ ও দখলকৃত অংশ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের ৩৩ নম্বর মৌজার ৫৬ নম্বর খতিয়ানের ৮৫০ নম্বর দাগসংলগ্ন ৩৭ ও ৩৯ নম্বর দাগের পাশ দিয়ে হাটাশ থেকে মালিপাড়া পর্যন্ত একটি সরকারি রাস্তা রয়েছে। স্থানীয়দের দাবি, প্রতিদিন শত শত মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন।

সম্প্রতি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলে জমির সীমানা নিয়ে জটিলতা দেখা দেয়। অভিযোগকারীদের দাবি, সরকারি হালটের জায়গায় দেয়াল নির্মাণের কারণে রাস্তার স্বাভাবিক ব্যবহার ও সংস্কারকাজ বাধাগ্রস্ত হচ্ছিল।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর নির্দেশে উপজেলা সার্ভেয়ার ওয়াসিম আহমেদের নেতৃত্বে মাপজোখ করা হয়। এ সময় দেবিদ্বারের সার্ভেয়ার বেলাল হোসেন, নবিয়াবাদের  মুক্তার হোসেন, খইয়াখালীর ফয়সাল, কুরাখালের মোবারক হোসেন এবং লেইশরার সিরাজুল ইসলাম সহযোগিতা করেন। তাঁদের মাপজোখের ভিত্তিতে সরকারি হালটের দখলকৃত অংশ উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা সার্ভেয়ার ওয়াসিম আহমেদ জানান, বিতর্কিত দেয়ালটি সরকারি হালটের মধ্যে রয়েছে। দেয়ালটির কারণে হালটের প্রায় চার ফুট জায়গা দখল হয়ে আছে।

মাপজোখের সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারাও জানান, তাঁদের মতে, সার্ভেয়াররা সঠিকভাবে মাপজোখ করেছেন এবং দেয়ালটির সম্পূর্ণ অংশ সরকারি হালটের মধ্যে পড়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নবিয়াবাদ মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বদিউল আলম, ৫ নম্বর পূর্বধৈইর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম পারভেজ, সাবেক চেয়ারম্যান কাজী ময়নুল হোসেন, হাটাশের মোখলেসুর রহমান হিরন, জয়দল হোসেন, জয়নাল মোল্লা, গিয়াস উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ কাউসার, ফরিদ মিয়া, অলেখ মেম্বার ; এলখালের মনির সরকার এবং মালিপাড়ার বিসু মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অন্যদিকে, অভিযুক্ত মোহাম্মদ আলীর ছেলে লিয়াকত আলী বলেন, আমাকে কিছু দিন সময় দেন আমি নিজ উদ্দকে দেয়াল সরিয়ে ফলব। 

এ বিষয়ে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি হালট নিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে হালট উদ্ধারের লক্ষ্যে সার্ভেয়ারের মাধ্যমে মাপজোখ করা হয়েছে। এ বিষয়ে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর দাবি, সরকারি হালটের সীমানা নিশ্চিত করে রাস্তার অবশিষ্ট অংশ দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের চলাচলের উপযোগী করে রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন

হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...

হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...

সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...

মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...

কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...

প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...

​নিজেস্ব প্রতিবেদক​কুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
➤ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে
➤ হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
➤ সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা
➤ সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের
➤ প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় এক গ্রামে বারবার সাপের সন্ধান, আতঙ্কে ধান্যদৌলবাসী
➤ বাঞ্ছারামপুরে সুদ ও সার্ভিস চার্জ মুক্ত ঋণ বিতরণ
➤ লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
➤ বরুড়ায় মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ
➤ মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা
➤ বাঙ্গরায় সরকারি হালট দখল করে দেয়াল নির্মাণ, সার্ভেয়ারের মাধ্যমে উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ৬০ হাজার টাকার মেয়াদোত্তীর্ণ বালাইনাশক জব্দ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ৮ এসি স্লিপার বাসকে জরিমানা
➤ বাইউস্টে রিসার্চ এক্সিলেন্স ও পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
➤ বুড়িচংয়ে ডিবি পুলিশ পরিচয়ে পরিবহনে তল্লাশি; আটক ৩ ভুয়া ডিবি পুলিশ
➤ মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
➤ নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্মাণ করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চেয়ারম্যান উদবাতুল বারী আবুর
➤ চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir