প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 Oct 2025, 11:04 AM
মুরাদনগরে ৪ লাখ টাকার জাল ধ্বংস ও লক্ষাধিক টাকা জরিমানা
বেলাল উদ্দিন আহাম্মদ
কুমিল্লার মুরাদনগরে মৎস্য শিকারে ব্যবহৃত ৪ লাখ টাকার অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে এবং বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে
অভিযান চালিয়ে এসব জাল জব্দ ও প্রতিষ্ঠানকে জরিমানা করেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী মেজিস্ট্রেট মোঃ আবদুর রহমান। ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোম্পানীগঞ্জ বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও রিং জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় পরিবেশ সংরক্ষণ আইন- ১৯৯৫, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন- ১৯৫০ অনুযায়ী ১২ টি মামলায় বিভিন্ন দোকানদারকে ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি কোম্পানীগঞ্জ বাজারে ও উপজেলা সদরের আল্লাহু চত্বরে ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ ও আইন শৃঙ্খলা বাহিনী। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও রিং জাল ব্যবহারে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ রক্ষায় এবং জনস্বার্থে আমাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...