প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Feb 2026, 12:19 AM
তিতাসে বৃত্তিপ্রাপ্ত ২৬ জনের মধ্যে ৮ জন জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২৬জন শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৮জন এবং সাধারণ গ্রেডে ১৮জন। তবে জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজ থেকে ৮জন বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩৬৯ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ২৬জন দুটি গ্রেডে বৃত্তি পেয়েছে। যার মধ্যে বাতাকান্দি স.স.আ.আ.হো মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মাছিমপুর আর আর ইনিস্টিউশন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয় থেকে ২জন করে এবং মজিদপুর উচ্চ বিদ্যালয় এবং গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ১জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এছাড়া বাতাকান্দি স.স.আ.আ.হো মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে ৯জন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়, মজিদপুর উচ্চ বিদ্যালয় ও গাজীপুর খান সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে ২জন করে এবং জুনাব আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, মাছিমপুর আর আর ইনিস্টিউশন ও বেগম ফজিলত নেছা স্কুল থেকে ১জন করে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। তবে বাতাকান্দি স.স.আ.আ.হো মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাধ্যমে পরীক্ষা দেওয়া জিনিয়াস ক্যাডেল স্কুল এন্ড কলেজ থেকে ১টি ট্যালেন্টপুরসহ ৮জন বৃত্তি পেয়ে উপজেলা পর্যায়ে প্রথম হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...