প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Feb 2026, 12:43 AM
বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সাফল্যের শীর্ষে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল
মো. আনোয়ারুল ইসলাম
জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫এ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মোট ৭৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে সর্বোচ্চ ২৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুল থেকে। এ বছর বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যে ওশান হাই স্কুলের সর্বোচ্চ শিক্ষার্থী মধ্যে বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে।
জানা গেছে, এ প্রতিষ্ঠান থেকে বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ১০ জন ট্যালেন্ট পুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানটি অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, পরামর্শ, সমালোচনা ও ভালোবাসা সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চায়। তিনি বলেন, “যাঁরা আমাদের বেশি ভালোবাসেন, স্বাভাবিকভাবেই তাঁরা আমাদের কাছ থেকে ভালো ফলাফল প্রত্যাশা করেন। সব সময় হয়তো আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারি না। তখন আপনারা সমালোচনা করেন—সেই সমালোচনাই আমাদের আরও তৎপর ও নিখুঁত হতে সহায়তা করে।”
তিনি আরও বলেন, “আমাদের সাফল্যে আপনারা আনন্দিত হবেন, ব্যর্থতায় গঠনমূলক সমালোচনা করবেন—এটাই একটি প্রতিষ্ঠানের চলার পাথেয়। আমাদের চেষ্টার কোনো কমতি নেই। কোথাও ঘাটতি বা ভুল থাকলে জানাবেন, পরামর্শ দেবেন।”
তবে কিছু অসাধু মহল অভিভাবকদের বাড়িতে কিংবা বিভিন্ন স্থানে মিথ্যা ও ভিত্তিহীন সমালোচনা করে অন্যের প্রচেষ্টাকে খাটো করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক বলেন, “মিথ্যা দিয়ে অন্যকে হারিয়ে জিততে চাওয়া মানুষ কখনো স্থায়ীভাবে জেতে না। প্রকৃত বিজয়ী সে-ই, যে প্রতিদিন নিজের দুর্বলতা, ভয় এবং অন্যের মিথ্যা সমালোচনাকে জয় করতে পারে।”
তিনি সকলকে সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও সক্ষমতার পূর্ণ বিকাশে একসঙ্গে কাজ করার আহ্বান জানান, যাতে ব্রাহ্মণপাড়া উপজেলার শিক্ষা-অগ্রযাত্রা আরও গতিশীল হয়।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বলেন, নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই তারা এ সাফল্য অর্জন করতে পেরেছেন। ভবিষ্যতেও ভালো ফলাফল ধরে রাখতে তারা সচেষ্ট থাকবে।
অভিভাবকেরা বলেন, বিদ্যালয়ের নিয়মিত তদারকি ও মানসম্মত পাঠদানের কারণে তাদের সন্তানরা ভালো ফলাফল করছে। তারা বিদ্যালয়ের সার্বিক সাফল্য কামনা করেন।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে উষ্ণ অভিনন্দন জানিয়েন কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এছাড়া শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...