প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 18 Oct 2025, 12:17 PM
তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় খাদ্য মজুদের পরিকল্পনা সুইডেনের
দীর্ঘদিন ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন স্থাপনায় হামলা ও অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার খবর প্রকাশিত হচ্ছে।
এমন পরিস্থিতিতে চলতি বছর বা আগামী ২০২৬ সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছে সুইডেন। তাই সংকট এড়াতে আগে খাদ্য মজুতের ঘোষণা দিয়ে দেশটি।
বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর অন্যতম শীর্ষে রয়েছে সুইডেন। দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিলকালচার স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে খাদ্য মজুতের বিষয়টি নিশ্চিত করেছে।
এতে বলা হয়, বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা বিরাজ করছে, তাতে যে কোনো সময় পরিস্থিতি গুরুতর রুপ নিতে পারে। এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যেতে পারে। এ লক্ষ্যে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সুইডেন সরকার এই প্রকল্পের জন্য ৫ কোটি ৭০ লাখ ডলার বরাদ্দ দিয়েছে বলে বিবৃতিতে তুলে ধরা হয়। এতে উল্লেখ করা হয়, আগামী ২০২৬ সাল থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে বেশ কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে। সম্ভাব্য যুদ্ধের সময় প্রতিটি নাগরিক যেন প্রতিদিন ন্যুনতম ৩ হাজার ক্যালরি পরিমাণ খাদ্য পায়, তা নিশ্চিত করা হবে।
অন্যদিকে সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ডও সম্ভাব্য প্রস্তুতি সেরে রেখেছে। তারা জানিয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে আগামী মাস থেকে তারা নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে।
এদিকে এমন সংবাদ প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি-কে জানিয়েছেন, পশ্চিমা বিশ্ব রুশবিরোধী মানসিক ব্যাধীতে ভুগছে। তাদের খাদ্য মজুত ও নাগরিকদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি সেই মানসিক ব্যাধির অংশ।
রাশিয়ার কারণে তৃতীয় বিশ্ব যুদ্ধে আশঙ্কাও উড়িয়ে দেন তিনি। সুইডেন ও ফিনল্যান্ড উভয় দেশের সঙ্গেই রাশিয়ার সীমান্ত রয়েছে। ২০২৩ সাল থেকে তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...