প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 12:19 AM
মুরাদনগরে ইয়াবা বিক্রির সময় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক বেচাকেনার সময় ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে
পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া গ্রামে অভিযান
চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাঙ্গাটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী
সোহেল মিয়া (৩২), একই গ্রামের সাদেম মিয়ার ছেলে ইমন (২১) এবং সাতমোড়া গ্রামের
মৃত সাহাব উদ্দিনের ছেলে মো. হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানা পুলিশ গাঙ্গাটিয়া
গ্রামে অভিযান পরিচালনা করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন
চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিনের নেতৃত্বে এএসআই মো. শামীম আহমেদ সহ
সঙ্গীও ফোর্স সোহেল মিয়ার বাড়িতে অভিযান চালায়ে মাদকসহ তিনজনকে আটক করা হয়। এ
সময় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির
৮৮০ টাকা উদ্ধার করে।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত
থাকবে বলেও তিনি জানান।
এদিকে, একের পর এক মাদকবিরোধী অভিযানে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে মুরাদনগর থানা
পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...