প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Mar 2026, 12:13 AM
কুমিল্লায় বাস চাপায় এক পথচারীর মর্মান্তিক মৃত্যু
মো.জাকির হোসেন, কুমিল্লা উত্তর প্রতিনিধি
বৃহস্পতিবার ৫মার্চ ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সংলগ্ন মাষ্টার্স সিএনজি পাম্পের চট্টগ্রাম গামী একটি স্টার লাইনের যাত্রী বাহী বাস এক পথচারী কে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনাটি ঘটেছে দুপুর ১২. ৫০ মিনিটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই ইদ্রিস আলী জানান বৃহস্পতিবার দুপুর ১২.৫০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম গ্রামী একটি স্টার লাইনের (ঢাকা- মেট্রো - ব ১২- ২৯২৮) বেপরোয়া গতির একটি যাত্রী বাহী বাস কুমিল্লা আলেখার চর ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার সংলগ্ন মাস্টার্স সিএনজি পাম্পের সামনে চাপা দিলে পথচারী ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বাসটিকে আটক করে। নিহত ব্যক্তি হলো কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাতুইল গ্রামের মৃত আলী হোসেনের ছেলে আব্দুল খালেক (৭২)। এঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেন এস আই ইদ্রিস আলী।
এদিকে বৃহস্পতিবার ৫ মার্চ ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশনের আউটারের দক্ষিণে শাকতলা এলাকা থেকে জুয়েল মিয়া (৪৫) নামের এক উপকূল বাস চালকের ট্রেনের নীচে কাটা পড়ে ছিন্ন বিছিন্ন লাশ উদ্ধার করে কুমিল্লা রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আনুষ্ঠানিক কার্যক্রম শেষে নিহতদের স্বজনদের নিকট লাশ হস্তান্তর করেন।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হোসেন জানান ঢাকা - চট্টগ্রাম রেলপথের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় শাকতলা এলাকা থেকে বৃহস্পতিবার ৫ মার্চ সকাল ৯ টায় স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এক অজ্ঞাত পুরুষের রেললাইনের উপর থেকে ছিন্ন বিছিন্ন দেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়। পরে কুমিল্লা পি বি আই এর মাধ্যমে নিহতের পরিচয় সনাক্ত করা হয় এবং তার আত্মায় স্বজনদের খবর দেয়া হয়।
নিহতের চাচাত ভাই কবির হোসেন ও মেজ ছেলে রিফাত হোসেন জানান নিহত জুয়েল মিয়া (৪৫) তিনি সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকার মৃত্য আব্দুল মালেকের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুমিল্লা - নোয়াখালী সড়কে জাহাঙ্গালিয়া থেকে উপকূল নামের যাত্রী বাহী বাসের চালক ছিলেন। তারা জানান ভোর রাতে তার ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে ট্রেনের নীচে কাটা পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহরাব হোসেন জানান নিহতের স্বজন ছেলে মেয়ের অভিযোগ না থাকায় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...