প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 12:06 AM
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা
আবুল কালাম আজাদ
কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩ তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৪ নভেম্বর)সকালে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে (সভাটি) অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. প্রকৌশলী মো. শাহ জাহান এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম, পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, মূল্যায়ন ও পরীক্ষানীতি আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আমন্ত্রিত সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম উপস্থিত ছিলেন। বোর্ড অব ট্রাস্টিজ ও সিন্ডিকেট কর্তৃক মনোনীত সদস্য হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম শরীফুল করিম, বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (বার্ড), কুমিল্লার যুগ্ম পরিচালক কাজী সোনিয়া রহমান এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করেন এবং শিক্ষার মানোন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...