প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:02 AM
ব্রাহ্মণবাড়িয়ায় দুদকের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপার ভাইজার পাপিয়া আক্তার।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে বক্ততা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো আরজু মিয়া,নিয়াজ মুহম্মদউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেন,সাবেরা সোবহান সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সফিকুর রহমান,গভঃ মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মোস্তাকীম খান প্রমুখ। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুদুক), ব্রাহ্মণবাড়িয়া এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, সদর, ব্রাহ্মণবাড়িয়া। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে যুক্তি, তথ্য ও
বিশ্লেষণের মাধ্যমে দুর্নীতির ক্ষতিকর প্রভাব এবং এর প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে। মোট ৪টি বিদ্যালয় এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যেই আগামী দিনের নেতৃত্ব তৈরি হয়। তাদের মধ্যে যদি সততা ও নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে, তবে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব হবে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিযোগীতায় চ্যাম্পিয়নশীপের গৌরব অর্জন করে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়।রানার্সাপ হয় সাবেরাসোবহান সরকারী বালিকাউচ্চবিদ্যালয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...
‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার২০২১ সালে বাবাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় পাঁচ বছরের শিশু ফাহিমাকে গলা...
হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূ...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন...
বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ভারতীয় এক নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ীকে ৩৬ কেজি গাঁজাসহ আটক করেছে প...
নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামের বাড়ির মালিককে নৃশংসভাবেকুপি...
কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আট...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৯ আগস্ট: কুমিল্লায় গত জুলাই মাসে জেলার বিভিন্ন থানায় ৫০৯টি মামলা দায়ের হয...