প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Feb 2026, 10:22 AM
বুড়িচংয়ে এবি পার্টির নির্বাচনী প্রচারে বাধা ও হামলার চেষ্টা; বিএনপির বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা-৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনে নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি ও কর্মীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া। তিনি এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার বাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব অভিযোগ করেন।
ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া অভিযোগ করে বলেন, বিকাল ৩টার দিকে ষোলনল ইউনিয়নের ইছাপুরা কেন্দ্রীয় মসজিদের সামনে পূর্বঘোষিত নির্বাচনী প্রচার ও জনসভা শুরুর আগেই বিএনপির কিছুসংখ্যক নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করে। এ সময় এবি পার্টির নেতাকর্মীদের ওপর হামলার চেষ্টাও চালানো হয়।
ঘটনাস্থলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এবি পার্টির এই প্রার্থী বলেন, ুআমার জনপ্রিয়তা দেখে একটি বড় দলের নেতাকর্মীরা দিশেহারা হয়ে পড়েছে। তারা এখনই তাণ্ডব শুরু করেছে। আগামী ১২ তারিখ কুমিল্লা-৫ আসনের জনগণ ভোটের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেবে। এ দেশের মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে।”
তিনি আরও বলেন, প্রশাসন যদি এখনই কঠোর ভূমিকা না নেয় এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে, তাহলে দেশ আবারও একটি গণআন্দোলনের দিকে এগিয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
পথসভায় উপস্থিত ছিলেন এবি পার্টি কুমিল্লা মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী, কুমিল্লা জেলা সদস্য সচিব আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোহাম্মদ মাসুদ, বুড়িচং উপজেলা আহ্বায়ক (অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা) মোসলেম উদ্দিন, উপজেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও শিকারপুর এলাকার আব্দুল ওয়াদুদ, শাহ আলম, হারুন কাকা, শ্রী সুশীল চন্দ্র সেন, জামাল মুহুরী, রিফাত মুন্সী, জামসেদ, আল আমিন, শান্তসহ এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...