প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Nov 2025, 12:08 AM
কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. সফিউল্লাহর পদত্যাগ
কাজী খোরশেদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও নির্বাহী সদস্য মো. সফিউল্লাহ পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে এক লিখিত পদত্যাগপত্রে সফিউল্লাহ জানান, “আমি সংগঠনের শুরু থেকেই কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। এই দীর্ঘ পথচলায় কখনো ব্যক্তিস্বার্থ, লোভ বা অনৈতিক কোনো লাভের চিন্তা মাথায় আসতে দিইনি। আদর্শ, সততা ও শহিদদের রক্তের প্রতি দায়বদ্ধতাই ছিল আমার একমাত্র চালিকা শক্তি।”
তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে আজ আন্দোলনের ভেতরে কিছু অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ড জন্ম নিচ্ছে, যা আমাদের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগকে উপহাস করছে। যেখানে আত্মত্যাগের জায়গায় স্বার্থপরতা, আর চেতনার জায়গায় ব্যক্তিকেন্দ্রিকতা স্থান নিচ্ছে— সেখানে বিবেকবান একজন মানুষের নীরব থাকা মানে অপরাধে অংশীদার হওয়া। আমি সেই অপরাধে শরিক হতে পারি না।”
পদত্যাগের ঘোষণায় তিনি উল্লেখ করেন, “গভীর বেদনা কিন্তু পরিষ্কার চেতনা থেকে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুমিল্লা জেলা কমিটির নির্বাহী সদস্য ও যুগ্ম আহবায়ক পদ থেকে পদত্যাগ করছি। তবে আমি কোনোভাবে পরাজিত নই— কারণ আমি পদ হারালেও আদর্শ হারাইনি। আমি পদ ছাড়ছি, কিন্তু প্রতিজ্ঞা ছাড়ছি না।”
শেষে সফিউল্লাহ বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহিদদের আত্মত্যাগ ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নই আমার আজীবনের প্রেরণা থাকবে। আমি বিশ্বাস করি, সত্য একদিন নিজের আলোয় উদ্ভাসিত হবেই, আর আমি সেই আলোর পথে থাকব, যতই একা হতে হোক না কেন, ইনশাআল্লাহ।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...
স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...