প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:51 AM
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা জেলার মধ্যে শ্রেষ্ঠ
মো. আনোয়ারুল ইসলাম
মাদকদ্রব্য উদ্ধার ও সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখায় গত অক্টোবর মাসের জন্য কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা ‘জেলার শ্রেষ্ঠ থানা’ নির্বাচিত হয়েছে। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) হিসেবে এসআই মেহেদী হাসান জুয়েল নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভায় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ওসি সাজেদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
জানা গেছে, গত অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখায় ব্রাহ্মণপাড়া থানা এ সম্মান অর্জন করে। পাশাপাশি জননিরাপত্তা বিধান, জনগণের আস্থা অর্জন ও দায়িত্বশীল নেতৃত্বের কারণে ওসি সাজেদুল ইসলামের প্রতি সহকর্মীদের মাঝেও প্রশংসা বাড়ে।
পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। জনগণের সেবায় আমি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার এবং আমার সহকর্মীদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে এবং কাজের প্রতি উৎসাহ যোগাবে।
তিনি আরও জানান, যোগদানের পর প্রথম মাসেই সার্বিক মূল্যায়নে ব্রাহ্মণপাড়া থানা জেলার প্রথম স্থান অর্জন করে। শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে তাঁকে নির্বাচিত করায় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...