প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Oct 2026, 10:06 AM
ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ নভেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
গত ৮ অক্টোবর উপজেলার সব সমবায় সমিতির প্রধানদের নিয়ে আয়োজিত সাধারণ সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ওই দিন ব্রাহ্মণপাড়া উপজেলা সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের সময়সূচি প্রকাশ করা হয়।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৮ ও ১৯ অক্টোবর উপজেলা সমিতির প্রধান কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ অক্টোবর। ২৫ অক্টোবর প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। একই দিন প্রাথমিকভাবে বৈধ প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৬ ও ২৭ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধকের কার্যালয়ে। আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর। ২ নভেম্বর চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা ৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।
তফসিল অনুযায়ী, ৫ নভেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৮ নভেম্বর ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশের কার্যক্রম সম্পন্ন হবে।
এ নির্বাচনে সভাপতি, সহসভাপতি ও ছয়জন সদস্য নির্বাচিত হবেন বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই ব্রাহ্মণপাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...