প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:52 AM
বুড়িচংয়ে সার ও বীজ মনিটরিং কমিটির সভায় সকল খুচরা সার ডিলার বাতিল
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলার সার ডিলার নিয়োগ ও সার বিতরণ ব্যবস্থা সুষ্ঠু ও নীতিমালা অনুযায়ী পরিচালনার লক্ষ্যে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল ২০ নভেম্বর বিকাল ৪ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার।
সভায় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল জলিল, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ বিসিআইসি ডিলার ১০ জন, বিএডিসি ডিলার ১৩ জন এবং মোট ৭৮ জন খুচরা ডিলার উপস্থিত ছিলেন।
সভায় সার বিতরণের বিদ্যমান কাঠামো পুনর্বিন্যাস এবং নীতিমালা বাস্তবায়ন বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বিসিআইসি ও বিএডিসি ডিলাররা একীভূত হয়ে নতুনভাবে সার ডিলার ইউনিট গঠন করবে। প্রতিটি ইউনিটের কার্যএলাকা নির্ধারণসহ ডিলারদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের কার্যক্রম আগামী ১৫ দিনের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া কোনো ইউনিট শূন্য থাকলে সেখানে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে। নীতিমালার আলোকে আলাদা কোনো সাব-ডিলার বা খুচরা সার ডিলার ব্যবস্থা থাকবে না। বাতিল হওয়া খুচরা ডিলাররা ৩১ মার্চ ২০২৬ সালের মধ্যে তাদের সব ধরনের দায়-দেনা নিষ্পত্তি করবেন।
সভায় আরও জানানো হয়, প্রতিটি ওয়ার্ডে একজন করে এবং প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার নিয়োজিত থাকবে। সার বিতরণ ব্যবস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কৃষকবান্ধব করতে এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...