...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Nov 2025, 10:53 AM

...
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সমাবেশে উত্তেজনা, দিন শেষে শান্তিপূর্ণ সমাপ্তি News Image

মাহফুজ নান্টু

কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহলে বিএনপির দুই গ্রুপ—বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এবং মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশীদ ইয়াছিন—এর পৃথক কর্মসূচিকে ঘিরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে। একই স্থানে উভয় গ্রুপের সমাবেশ ঘোষণায় পরিস্থিতি জটিল আকার ধারণ করলে আইনশৃঙ্খলা বাহিনী টাউনহলের মূল ফটক বন্ধ করে নিরাপত্তা জোরদার করে।

রাত থেকেই পাল্টাপাল্টি শোডাউন করতে থাকে দু’গ্রুপের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যায় মনিরুল হক চৌধুরী টাউনহলে সমাবেশ প্রস্তুতি দেখতে গেলে তার সমর্থকদের ঢল নামে। রাত ১০টার দিকে হাজী ইয়াছিনের সমর্থকরাও মিছিল নিয়ে টাউনহলের সামনে জড়ো হন। পাল্টাপাল্টি শোডাউনে পুরো নগরীতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসন তাৎক্ষণিকভাবে উভয় গ্রুপকে ভেন্যু পরিবর্তনের চিঠি দেয়। রাতেই পুলিশ ও গোয়েন্দা সংস্থা নজরদারি বাড়ায়।

এদিকে, বৃহস্পতিবার ভোর থেকেই কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে টাউনহলের চারপাশে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান টাউনহল পরিদর্শন করেন। কিছুক্ষণ পর সেনা সদস্যরাও মাঠে প্রবেশ করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে র‌্যাব সদস্যরা এলাকা জুড়ে টহল ও অবস্থান নেয়। মূল গেট বন্ধ থাকায় পথচারী ও স্থানীয়রা দেয়ালের ফাঁক দিয়ে পরিস্থিতি দেখার চেষ্টা করেন।

শহরজুড়ে দুটি মঞ্চ ও দুটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়। দুপুর গড়িয়ে বিকেলে দুই গ্রুপ শহরের দুটি স্থানে পৃথক মঞ্চ স্থাপন করে। মনিরুল হক চৌধুরীর সমর্থকরা পূবালী চত্বরে দুটি ট্রাকের উপর মঞ্চ তৈরি করেন। অন্যদিকে হাজী ইয়াছিনের সমর্থকরা লিবার্টি মোড় সংলগ্ন পার্টি অফিসের সামনে মঞ্চ তৈরি করে ভিক্টোরিয়া কলেজের দিকে সমাবেশ শুরু করেন। শহরের অলিগলি থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে দুই জায়গায় জড়ো হতে থাকে। স্লোগান, শোডাউন ও মাইকের শব্দে পুরো নগরী মুখরিত হয়ে ওঠে। টাউনহল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

পূবালী চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা-৬ আসনে মনোনিত বিএনপি’র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেন, “আমি মুক্তিযুদ্ধ করেছি। খালেদা জিয়া ও তারেক রহমানের পাশে দাঁড়িয়ে ১৫ বছর লড়াই করেছি। তারেক জিয়ার ডাকে সাড়া দিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। তিনি যতদিন আছেন—দেশ পথ হারাবে না।” তিনি আরও বলেন, “৬৩ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে কুমিল্লাকে আধুুনিক নগরী হিসেবে গড়তে চাই। একবার সুযোগ পেলে আপনাদেরকে হতাশ করব না।” সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া ও অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অন্যদিকে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ছাদখোলা জিপে এসে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিন-উর-রশিদ ইয়াছিন মঞ্চে উঠে বলেন, “জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে অতীতে বহু ষড়যন্ত্র হয়েছে। খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবন্দি করা হয়েছে, তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু বিএনপি মানুষের হৃদয়ের দল—এই দলকে ধ্বংস করার ক্ষমতা কারও নেই।” তিনি আরও বলেন, “আমি ভেসে আসা রাজনীতিক নই। কুমিল্লার মানুষের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত কাজ করবো। অনৈতিকভাবে অর্থ উপার্জন করিনি—এটাই যদি অপরাধ হয়, এই অপরাধ নিয়েই মরতে রাজি।” এর আগে কোরআন খতম, দোয়া-মাহফিল ও খাবার বিতরণের মাধ্যমে তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী পালন করেন কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীরা।

দু’গ্রুপের চরম উত্তেজনার মধ্যেও মাগরিবের আগেই শান্তিপূর্ণভাবে সমাপ্তি হয় হাজী ইয়াছিনের সমাবেশ এবং কিছুক্ষণ পর শেষ হয় মনিরুল হক চৌধুরীর সমাবেশ। সমাবেশ শেষে আইনশৃঙ্খলা বাহিনী টাউনহলের ফটক সংলগ্ন এলাকায় তৎপরতা আরও বাড়ায়। তবে পুরোদিন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন নগরবাসী।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir