প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 10:44 AM
রং-তুলিতে প্রাণ পেল কুমিল্লার দিনব্যাপী চিত্র কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় সৃজনশীলতার অনন্য সমাবেশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চিত্র কর্মশালা। শুক্রবার পুরো দিনজুড়ে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে শাহীন আর্ট সেন্টারের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাপচিত্র বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রশীদ আমিন। তিনি অংশগ্রহণকারী শিল্পীদের সারাদিনব্যাপী বিভিন্ন ধরণের চিত্রায়ণ কৌশল, সৃজনশীল প্রকাশভঙ্গি ও আধুনিক শিল্পভাবনা নিয়ে আলোচনা করেন। অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ শাহীন।
তিনি শিশু শিল্পীদের চিত্রকর্মে নান্দনিকতার প্রয়োগ, রংচয়ন এবং প্রাকটিক্যাল ডেমো দিয়ে হাতে-কলমে শেখান। বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কুমিল্লা মহানগরের যুগ্ম আহবায়ক কবি শহিদুল হক সোহেল। শাহীন আর্ট সেন্টারের পরিচালক সজিব খন্দকার জানান, শিল্পচর্চার বিস্তার ও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে সামনের দিনগুলোতেও নিয়মিতভাবে এ ধরনের দিনব্যাপী কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে। পরে কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...