...
শিরোনাম
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ ⁜ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ ⁜ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত ⁜ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা ⁜ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ ⁜ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা ⁜ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার ⁜ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান ⁜ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি ⁜ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ⁜ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ⁜ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫ ⁜ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া ⁜ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Nov 2025, 11:01 AM

...
মুরাদনগরে বিদ্যালয়ের রাস্তায় গর্ত করে দিয়েছে এক নারী চলাচলে চরম ভোগান্তি News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটির কয়েকটি স্থানে গর্ত করে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী নারীর বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি ওই কাঁটাতারের বেড়ায় জড়িয়ে আহত হচ্ছে খেলাধুলা করতে যাওয়া শিশুরাও। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মোবাইলে ধারণকৃত রাস্তাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (১৪ নভেম্বর) রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তাটির বিভিন্ন স্থানের মাটি কেটে গর্ত তৈরি করে সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দেন আকলিমা আক্তার নামের এক নারী।

আকলিমা আক্তারের দাবি, “তার জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তাটি নেওয়া হয়েছিল, তাই মাটি কেটে নিয়েছেন।”

তবে স্থানীয় বাসিন্দারা বলছেন ভিন্ন কথা। সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান—প্রায় দুই বছর আগে জমির মালিকদের সম্মতিতেই পরিমাপ করে রাস্তাটি তৈরি করা হয়। আর বর্তমানে রাস্তার উন্নয়ন কাজের খবর পেয়ে আকলিমা ইচ্ছাকৃতভাবে রাস্তা কেটে গর্ত করে ফেলেছেন। পাশাপাশি তিনি অন্যায়ভাবে শামীম আহমেদের বিরুদ্ধে মামলা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

হারপাকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: সালেহা লাভলী বলেন, “দুই বছর আগে পর্যন্ত বিদ্যালয়ে আসার কোনো সড়কই ছিল না। তাই সব কার্যক্রম পরিচালনায় আমরা চরম ভোগান্তিতে পড়তাম। রাস্তা হওয়ার পরই স্বস্তি পাই। এখন আবার শুনছি জমির মালিক নাকি রাস্তা বন্ধ করে দেবেন—এতে বিদ্যালয়ের কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।”

তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুর রহমান বলেন, “জনসাধারণের চলাচলের রাস্তা চাইলেই কেউ বন্ধ করে দিতে পারে না। বিষয়টি উপজেলা সরকারি কমিশনার (ভূমি)কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...

নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...

কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...

কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...

বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...

নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...

মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...

আবুল কালাম আজাদ‎কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ‎ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...

পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময় সভা
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...

বেলাল উদ্দিন আহাম্মদ,  মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
➤ মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক মানুষ
➤ কুমিল্লায় প্রবাসীর পরিবারকে মামলা ও পুলিশি হয়রানির অভিযোগ
➤ বুড়িচংয়ে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইফোন মোবাইল কাপ ফুটবল খেলা অনুষ্ঠিত
➤ ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কিমি, ব্যয় প্রায় ৮৪ হাজার কোটি টাকা
➤ রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবিআইকে আদালতের নির্দেশ
➤ ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিল জনতা
➤ দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী গোলাম সারোয়ার
➤ শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশনের অভিযান
➤ ২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁচে থাকার আকুতি
➤ তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ লালমাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে , র‍্যালি-আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত
➤ নানা আয়োজনে বাঞ্ছারামপু‌রে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
➤ বরুড়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ১৫
➤ ব্রাহ্মণপাড়া সমবায় সমিতির নির্বাচন ১৮ নভেম্বর, তফসিল ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড-ভূমিকম্পের মহড়া
➤ মুরাদনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir