প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:07 AM
ব্রাহ্মণপাড়ায় অবসরে যাওয়া প্রধান শিক্ষককে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগঘন বিদায়
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হুসেন ৩২ বছর শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেছেন। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় শেষ হওয়া এ অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য আয়োজন। এর আগে প্রাক্তন শিক্ষার্থীরা র্যালি করে বিদায়ী প্রধান শিক্ষককে অনুষ্ঠানস্থলে নিয়ে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য ব্যারিস্টার মাকসুদন নবী। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. তোফায়েল আহাম্মদ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শৈলরানী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা হেলেন জাহারা এবং চৌয়ারা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল হক খান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মধ্য থেকে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মো. গোলাম রব্বানী সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আসাদুর রহমান।
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. কামরুজ্জামান ভূইয়া, আবদুন নূর ফেরদৌস, মো. শাহজালাল, ডা. মো. ফেরদৌস, মো. আলাউদ্দিন, হেলাল আবনুর রনি, সাংবাদিক গাজী রুবেল ও মো. শাকিল আহমেদ। বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দশম শ্রেণির শিক্ষার্থী ফারহানা সুলতানা রূপান্তি।
বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক মোশারফ হুসেনের দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, মানবিকতা, শৃঙ্খলাপরায়ণতা ও বিদ্যালয়ের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন। প্রতিষ্ঠানটিতে ৩২ বছরের পথচলায় শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠাতা পরিবারের সহযোগিতার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হুসেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক, প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের হাতে শিক্ষার্থীরা স্মারক, উপহার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিকাতর ও আবেগঘন পরিবেশ। পরে তাকে ফুলসজ্জিত গাড়ি দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রামগড়ে সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ওয়াদুদ ভূঁইয়ার শুভেচ্...
শ্যামল রুদ্র খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদ...
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...
এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...
এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...
এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...