...
শিরোনাম
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে! ⁜ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট ⁜ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন ⁜ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি ⁜ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস ⁜ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা ⁜ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক ⁜ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট ⁜ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ ⁜ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও ⁜ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র? ⁜ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী ⁜ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা ⁜ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম ⁜ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক ⁜ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু ⁜ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ ⁜ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Nov 2025, 12:09 AM

...
অশ্লীল ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূল হোতা র‌্যাবের জালে আটক News Image

আয়েশা আক্তার

টিকটকের ফাঁদে সর্বনাশ! অনলাইনে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ভিডিও কলে কথা বলে, ছবি এডিট করে অশ্লীল কনটেন্ট তৈরি, প্রকাশের হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মো. আব্বাস (৩৮) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

গতকাল শনিবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৫ নভেম্বর কুমিল্লার দেবিদ্বার থানার এক ভুক্তভোগী নারী র‌্যাব-১১, সিপিসি-২ কার্যালয়ে এসে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন প্রতারক তার টিকটক আইডিতে নক করে অনলাইনে চাকরির প্রলোভন দেখায়। ‘রেজিস্ট্রেশনের’ কথা বলে তারা তার ব্যক্তিগত তথ্য ও কিছু ছবি সংগ্রহ করে। পরবর্তীতে ওই ছবি এডিট করে নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ৭ লাখ টাকা হাতিয়ে নেয়।

এরপরও প্রতারক চক্র অতিরিক্ত অর্থ দাবি করলে ভিকটিম অপারগতা প্রকাশ করলে এতে ক্ষুব্ধ হয়ে প্রতারকরা তার ফেসবুক আইডি হ্যাক করে প্রোফাইল পিকচারে অশ্লীল ছবি আপলোড করে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে নগ্ন ছবি-ভিডিও পাঠিয়ে সামাজিকভাবে হেনস্তা করে। অভিযোগের পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণায় জড়িত মূল হোতাকে শনাক্ত করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মো. আব্বাসকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্বাস ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ আড়ালিয়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্বাস জানায় ১৫ অক্টোবর সন্ধ্যায় সে ভিকটিমের টিকটক আইডিতে নক করে অনলাইনে ‘ঘরে বসে প্রতিদিন ১,০০০ টাকা আয় করা যায়’—এমন প্রলোভন দেখায়। রেজিস্ট্রেশনের কথা বলে ভিকটিমের ব্যক্তিগত ছবি সংগ্রহ করার পর একটি অ্যাপের লিংক পাঠায়। লিংকে প্রবেশ করার পর ভিকটিমের ফেসবুকসহ সব অ্যাকাউন্ট তাদের নিয়ন্ত্রণে চলে যায়।

এরপর ভুক্তভোগীর ছবি এডিট করে পর্নোগ্রাফি তৈরি ও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ৭ লাখ টাকা আদায় করে। পরবর্তীতে চাওয়া টাকা না পেলে চক্রটি ভিকটিম এবং তার পরিবারের ব্যক্তিগত নম্বরে অশ্লীল কনটেন্ট পাঠায় এবং ফেসবুক প্রোফাইলে তা আপলোড করে।

র‌্যাব জানায়, আব্বাস একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের প্রধান। দীর্ঘদিন ধরে তাদের দল অনলাইনে চাকরির লোভ দেখিয়ে নারীদের তথ্য হাতিয়ে নেয়, আইডি হ্যাক করে অশ্লীল ভিডিও তৈরি করে, এরপর প্রকাশের ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আব্বাসকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে...

এফএনএস স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে বড় ধরন...

বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর...

এফএনএস স্পোর্টস: আর্থিক সংকট মোকাবিলায় ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের রিটেইনার ফি ২৫ শতাংশ...

অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন

এফএনএস স্পোর্টস: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করা...

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্ক...

এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নি...

ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস

এফএনএস বিদেশ : নতুন করে সিএনএন-এর প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ হিসেবে গতকাল শনিবার নির্ধারিত সফরে...

বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা

এফএনএস বিদেশ : টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ৫০টি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১১৪টি অভিযোগে দোষী সাব্যস্ত ম্যানচেস্টার সিটি; শিরোপাও কেড়ে নেওয়া হতে পারে!
➤ বেতন কমছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের, স্থগিত দুই ঘরোয়া টুর্নামেন্ট
➤ অ্যাশেজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করতে চান পিটারসেন
➤ মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো, নিশ্চিত করলেন স্কালোনি
➤ ট্রাম্পের সফরে সিএনএনকে বাদ দিল হোয়াইট হাউস
➤ বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, পুরো শহরকে দুর্যোগ এলাকা ঘোষণা
➤ আলাবামা অঙ্গরাজ্যকে ১০ কোটি ডলার দেবে টিকটক
➤ রিয়াদের দিকে হুথিদের ছোড়া ২টি ড্রোন ভূপাতিত: সৌদি জোট
➤ ১০০ কোটির দোরগোড়ায় নানির ‘দ্য প্যারাডাইস’, বন্ধ রেটিং-রিভিউ
➤ ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক, প্রশংসার পাশাপাশি সমালোচনাও
➤ সাইবার অপরাধ: বাংলাদেশেও ডেরা গাড়ছে আন্তর্জাতিক চক্র?
➤ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী
➤ সোহরাওয়ার্দীতে পাকিস্তানের আত্মসমর্পণের ভাস্কর্যের বদলে বসছে পানির ফোয়ারা
➤ কুমিল্লায় কিশোর গ্যাং দমনে মুখে কথা, মাঠে নেই রাজনৈতিক নেতারা
➤ বিশ্বঐতিহ্য সুন্দরবন — রূপসী বাংলার রক্ষাকবচ, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্বের সংগ্রাম
➤ কিশোর গ্যাং: এক ভয়ংকর সামাজিক ব্যাধি, যেন ঘরে ঘরে জন্ম নিচ্ছে আতঙ্ক
➤ ব্রাহ্মণপাড়ায় অটোরিকশার চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু
➤ কুমিল্লায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
➤ ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাড়িতে হামলা, নারীসহ ৩ জন আহত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir