প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 12:27 AM
ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারকে ইউএনওর সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের খলিফাপাড়া গ্রামে সিলিন্ডার গ্যাস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবার সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে মো. আলম মিয়ার বসতঘরে হঠাৎ সিলিন্ডার লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই পুরো ঘরটিকে গ্রাস করে। কয়েক মিনিটের মধ্যেই ঘর, ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছুই ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তৎক্ষণাৎ নগদ অর্থ, শুকনো খাবার ও কম্বল তুলে দেন।
পরিবারের সবাই ইউএনওকে দেখে কান্নায় ভেঙে পড়েন। আবেগঘন মুহূর্তে তাঁরা নিজেদের অসহায়তার কথা তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনে ইউএনও মাহমুদা জাহান বলেন, পরবর্তীতে আপনাদের ঘর পুনর্নির্মাণের জন্য সরকারি সহায়তায় ঢেউটিনসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়া পরিবারটি এখন অস্থায়ীভাবে আশ্রিত অবস্থায় দিন কাটাচ্ছে। স্থানীয়রা জানান, শীতের এই সময়ে সব হারিয়ে পরিবারটি চরম ভোগান্তির মধ্যে পড়েছে। দ্রুত পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নকশার কাগজ দেখতে চাওয়ায় ক্ষুব্ধ ডেলমনের ইঞ্জিনিয়ার,
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও নিয়মবহির্ভূত বহুতল ভবনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কুমিল্ল...
সরকারের কঠোর নির্দেশনার বিপরীতে ডেলমন!
আয়েশা আক্তার।।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সরকার যখন দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট দপ্তর...
কুমিল্লায়া বোন-ভাতিজা হত্যা: ট্রেন থেকে মূল আসামি গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার...
ডেঙ্গুতে প্রাণ গেল ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থ...
মাহফুজ নান্টু কুমিল্লা। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শি...
কুমিল্লার যে মসজিদে কোন দিন আজান ও নামাজ আদায় করা হয় নি
কাজী খোরশেদ আলমকুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর তীরঘেঁষা মাঝিগাছা গ্রামে প্রায় তিনশ বছর ধরে নীর...
ব্রাহ্মণপাড়ায় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক, অনুকূল আবহাওয়ায় ভা...
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আমন ধান চাষাবাদ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ব...