...
শিরোনাম
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ ⁜ হোমনায় জাতীয় যুব দিবস পালিত ⁜ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: ⁜ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ⁜ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান ⁜ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা ⁜ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম ⁜ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন ⁜ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2026, 10:28 AM

...
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। News Image
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ক্যা.এবি তাজুল ইসলাম  কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। কাগজে কলমে ১৪ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও চলতি বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন ছাত্রী । এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ২০ শতাংশ। এর আগের বছরও ছিলো প্রায় একই চিত্র। এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর পর এলাকাবাসী সহ প্রশাসনের নজরে আসে ফলাফলের বিষয়টি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের তথ্য জানা যায়।
জানা গেছে, ২০১৬ সালে সাবেক এমপি ক্যা. এবি তাজুল ইসলাম  নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে ১৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে শিক্ষক সংখ্যার তুলনায় শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর কলেজটি থেকে ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন।গত বছর ২৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছিল ৪জন।
স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটক ব্যবহারে বেশি সময় ব্যয় করছে। ফলে শিক্ষার পরিবেশ ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
অন্যদিকে, বিভিন্ন অভিযোগে জানা গেছে বর্তমান অধ্যক্ষের খামখেয়ালি,বানিজ্য  ও আধিপত্যের কারনে কলেজটি ধ্বংসের মুখে। যে কোনো সময় বন্ধ হতে  পারে এর পাঠদানের অনুমতি। কোরবানি ঈদে অধ্যক্ষ জামালের লাখ টাকার গরুর ইজারা বানিজ্য, সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের কারনে কলেজে কেউ আসতে চায় না।অথচ,কলেজের রয়েছে ৩শত ৪৫ শতক ভূমি।৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ৩ তলা ভবন।
কলেজের  অধ্যক্ষ মো. ইসমাইল জামাল  বলেন, এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে।তার নাম জান্নাতুল মীম, সে জিপিএ ৩ পেয়েছে। আগামী বছর ২০ জন পরীক্ষা দিবে।তিনি বলেন, ভর্তি  হওয়ার পর অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। আর যারা থাকে, তাদের অনেকেই নিয়মিত ক্লাসে আসত না। 
তিনি অকপটে স্বীকার করে বলেন, আমার কলেজটি রীতিমতো আই সি ইউ তে আছে। পাঠদানের অনুমতিপত্র ( EIIN NO139351) বাঁচাতে ও এম.পি.ও ভূক্তির আশায় শিক্ষার্থী  অনুরোধ করে  এনে পরীক্ষা দেওয়ানো হচ্ছে। কাগজে কলমে ১৪ জন শিক্ষক থাকলেও প্রকৃতপক্ষে তা নেই।বলতে গেলে আমি একা যুদ্ধ করছি কলেজটিকে বাঁচিয়ে রাখতে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী বরাবর "কলেজ বাঁচানোর আবেদন " এর একটি দরখাস্ত তিনি প্রতিবেদককে দেখান। 
তার বিরুদ্ধে বিভিন্ন নিয়ে বলেন, কলেজটিকে আগে বাচানোটাই আমার চ্যালেন্জ।গরুর বিক্রির ইজারা বানিজ্য নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।" স্থানীয় বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা বলেন, কলেজের বেহাল দশা পরিকল্পনা মন্ত্রী জোনায়েদ সাকিকে অবহিত করা  হয়েছে।আশাকরি, সমাধান আসবে।ভবিষ্যতে রেজাল্ট ভাল হবে।' বাঞ্ছারামপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান  বলেন, কলেজের ফলাফল শিক্ষা বোর্ড প্রকাশ করে। কোন কলেজ কেমন ফলাফল করছে, সে বিষয়ে বোর্ড অবগত থাকে। স্থানীয় প্রশাসন হিসেবে আমরা ফলাফলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কলেজটির কার্যক্রম চলবে কি না, সে বিষয়ে বোর্ড সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।৫ জনে একজন পাশ এটিকে পাশ বলে না।আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কথা বলব। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবো। " শিক্ষক রয়েছেন ১৪ জন, অথচ পরীক্ষার্থী মাত্র ৫ জন এবং পাস করেছে একজন এমন ফলাফল স্বাভাবিকভাবেই কলেজটির পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...

আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...

চৌদ্দগ্রামে মাটি  খুঁড়তে গিয়ে    অবিস্ফোরিত মর্টার শেল    উদ্ধার
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...

আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা    কর্মসূচির মধ্য দিয়ে পালন
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...

কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...

বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদ...

কাজী খোরশেদ আলম‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই&nb...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
➤ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
➤ হোমনায় জাতীয় যুব দিবস পালিত
➤ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়:
➤ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন
➤ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত
➤ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান
➤ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
➤ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম
➤ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
➤ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir