...
শিরোনাম
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ⁜ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি ⁜ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা ⁜ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার ⁜ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন ⁜ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন। ⁜ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ ⁜ হোমনায় জাতীয় যুব দিবস পালিত ⁜ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: ⁜ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন ⁜ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত ⁜ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান ⁜ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা ⁜ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম ⁜ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন ⁜ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ ⁜ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত ⁜ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Nov 2026, 10:26 AM

...
মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়: News Image

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর

কুমিল্লার মুরাদনগর উপজেলায় সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এক নজিরবিহীন বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার ১২টি কলেজের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ২

হাজার ৮৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হতে পেরেছেন মাত্র ১ হাজার ১৩৮ জন। ফলে পাসের হার গিয়ে দাঁড়িয়েছে ৪০,১০%। পরীক্ষার ফলাফলে এমন আশঙ্কাজনক ধসে স্থানীয় অভিভাবক, শিক্ষাবিদ ও সচেতন মহল চরম উদ্বেগ প্রকাশ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাসের হারের দিক থেকে উপজেলার সেরা

সাফল্য দেখিয়েছে অধ্যাপক আবদুল মজিদ কলেজ। এই প্রতিষ্ঠানটি থেকে ৬৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৬ জন পাস করেছেন, যার পাসের হার ৭৩.০২%। অন্যদিকে সবচেয়ে নাজুক পরিস্থিতি বাইড়া মোঃ আরিফ স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র ৫ জন; অর্থাৎ পাসের হার ১১.১১%।

উপজেলার বাকি ১০টি কলেজের ফলাফলেও হতাশার চিত্র ফুটে উঠেছে। জাহাপুর কমলা কান্ত একাডেমি ও কলেজ ১৩৮ জনের মধ্যে ৬৩ জন উত্তীর্ণ, চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজ ১১৩ জনের মধ্যে ৫০ জন উত্তীণ, বেগম সুফিয়া শওকত কলেজ ৯৮ জনের মধ্যে ৩৪ জন উত্তীণ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ ৪৮৮ জনের মধ্যে ১৬৩ জন উত্তীণ, কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ ১৪৩ জনের মধ্যে ৪৪ জন উত্তীণ, শ্রীকাইল কলেজ ২১২ জনের মধ্যে ৫৮ জন উত্তীণ, বাঁশকাইট ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ডিগ্রি কলেজ ১০৪ জনের মধ্যে ২৮ জন উত্তীণ, সামছুল হক কলেজ ১২৬ জনের মধ্যে ২৯ জন উত্তীণ, ফরিদ উদ্দিন সরকার ডিগ্রি কলেজ ২৬৮ জনের মধ্যে ৫৪ জন উত্তীণ, কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ ৪১০ জনের মধ্যে ১০৪ জন উত্তীণ। এর মধ্যে ৫টি কলেজ থেকে সর্বসাকুল্যে ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। স্থানীয় অভিজ্ঞ শিক্ষকদের মতে, শিক্ষার এই অবনতি একদিনে ঘটেনি; বরং দীর্ঘদিনের নানা

সমস্যারই প্রতিফলন এটি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অনুপস্থিতি ও পাঠদানে

অমনোযোগিতা, স্মার্টফোন ও আধুনিক প্রযুক্তির অপব্যবহারে আসক্তি এবং কয়েকটি

শিক্ষাপ্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট—এসব কারণ

সম্মিলিতভাবে ফলাফলের এই বিপর্যয়ের পেছনে ভূমিকা রেখেছে।

​শিক্ষাবিদ ও অভিভাবকদের মতে, শিক্ষার মান ফেরাতে অবিলম্বে তুলনামূলক দুর্বল প্রতিষ্ঠানগুলোকে

চিহ্নিত করে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে হবে। নিয়মিত ক্লাসের পাশাপাশি অতিরিক্ত পাঠদান,

ধারাবাহিক বিষয়ভিত্তিক মূল্যায়ন পরীক্ষা এবং অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় ও

পারস্পরিক যোগাযোগ জোরদার করার মাধ্যমে একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা

এখন সময়ের সবচেয়ে বড় দাবি। সার্বিক বিষয়ে মুরাদনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার জানান, এইচএসসি পরীক্ষার এ নিম্নমুখী ফলাফল অত্যন্ত চিন্তার বিষয়। আমরা খুব দ্রুতই সব কলেজের শিক্ষকদের নিয়ে একটি পর্যালোচনা সভার আয়োজন করব এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রে...

কুমিল্লার চৌদ্দগ্রামে আবাসিক হাফেজিয়া মাদরাসার দুই শিশুশিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিয...

জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির কাজী দ্বীন মোহাম্মদ ও নায়েবে আমির এমদাদু...

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন...

আয়েশা আক্তার।।ব্যাটারিচালিত অটোরিকশা ও ই-রিকশা (ইজিবাইক) চলাচল, নিবন্ধন ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে...

চৌদ্দগ্রামে মাটি  খুঁড়তে গিয়ে    অবিস্ফোরিত মর্টার শেল    উদ্ধার
চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ...

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা দক্ষিণপাড়া মিয়াজী বাড়িতে নতুন ভ...

আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা    কর্মসূচির মধ্য দিয়ে পালন
আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্...

কুমিল্লা জেলা সংবাদদাতাসারাদেশের ন্যায় কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির...

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর  উপজেলার মানিকপুর ইউনিয়নের...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মাদরাসার শিশুশিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
➤ জামায়াত নেতা কাজী দ্বীন মোহাম্মদ ও এমদাদুল হক মামুনকে অব্যাহিতি
➤ কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে আসছে নতুন নীতিমালা, নিবন্ধনের ঘোষণা
➤ চৌদ্দগ্রামে মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার
➤ আজ কুমিল্লায় জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় যুবদিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন
➤ বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এখন আইসিইউতে ১৪ শিক্ষকের কলেজে পরীক্ষার্থী ৫, পাস করেছে ১ জন।
➤ বুড়িচংয়ে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান ও যুব ঋণের চেক বিতরণ
➤ হোমনায় জাতীয় যুব দিবস পালিত
➤ মুরাদনগরে এইচএসসির ফলে বড় বিপর্যয়:
➤ তিতাসে স্থানীয় এমপির বিভিন্ন প্রকল্প উদ্বোধন
➤ দেবিদ্বারে জাতীয় যুব দিবসে র‍্যালি ও আ‌লোচনা সভা অন‌ষ্ঠিত
➤ মনোহরগঞ্জে নবাগত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের যোগদান
➤ ব্রাহ্মণপাড়ায় ব্যবসায় লোকসান ও ঋণের চাপে যুবকের আত্মহত্যা
➤ কুমিল্লায় সোনাইছড়ি সেচ প্রকল্পের সুইস গেট সচল, উদ্বোধন সেচ কার্যক্রম
➤ বরুড়ায় জাতীয় যুব দিবস উদযাপন
➤ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারিকে দাফন করতে বাধা দেয়ার প্রতিবাদে কুমিল্লায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ
➤ লালমাইয়ে জাতীয় যুব দিবস পালিত
➤ বেশি জিপিএ-৫ দিয়ে শিক্ষার প্রকৃত মান আড়াল করা হয়েছিল -এমপি জসিম উদ্দিন
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ কুমিল্লা মহানগর জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটি'র অভিষেক অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir