প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:36 AM
টাকা ধার চেয়ে না পেয়ে জেঠি শ্বাশুড়িকে বালিশ চাপা দিয়ে হত্যা
মাহফুজ নান্টু
কুমিল্লা লাকসাম উপজেলার সিংজোড় গ্রামে পাঁচ হাজার টাকা ধার চেয়ে না পেয়ে বালিশ চাপা দিয়ে মোসাঃ ছায়েরা বেগম (৬০) কে শ্বাসরোধ করে হত্যা করে প্রতিবেশি গৃহবধূ জেরিন আক্তার (২০)। নিহত ছায়েরা বেগম সম্পর্কে জেরিনের জেঠি শ্বাশুড়ি। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর থানায় প্রাথমিক স্বীকারোক্তি দেয় জেরিন।
বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা। পুলিশ কর্মকর্তা নাজনীন জানান, ঘাতক জেরিনকে শনিবার ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আদালতে প্রেরণ করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ছায়েরা বেগমের কাছে ৫ হাজার টাকা ধার চায় জেরিন। এ সময় ছায়েরা বেগমের সাথে জেরিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জেরিন ছায়েরা বেগমকে বালিশ চাপা দিয়ে হত্যা করে চলে যায়। এ ঘটনায় ছায়েরা বেগমের স্বজনরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত করে নিজ বাড়ি থেকে জেরিনকে গ্রেফতার করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
সোহেল রানাকুমিল্লার চান্দিনায় এক মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে হাফেজ মো. মনির হোসেন (৩২) ন...
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ" কর্মসূচি বা...
কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর ফুটপাত ও সড়কের জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর...
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী নাতনি নিহত
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদী ও নাতনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট)...
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...