প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:34 AM
সদর দক্ষিণে বসতবাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণের সিন্ধুয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী আব্দুল কাদেরের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধরের অভিযোগ উঠেছে একই বাড়ির মোশারফ হোসেন এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদের বাদি হয়ে শনিবার (১৩ জুন) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের সিন্ধুয়া মাস্টার বাড়ির
মোশারফ হোসেন তার দুই ছেলে
সুমন মিয়া, মিজানুর রহমান ও স্ত্রী রাশিদা বেগম জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির আব্দুল কাদেরের মালিকানাধীন বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা রড, দা, হেমার দিয়ে কুপিয়ে গেইট, বসত ঘরের সামনে কাঠের দরজার লক ও পাকের ঘর নির্মানের জন্য রাখা টিন ক্ষতি সাধন করে। এছাড়াও অভিযুক্তরা ব্যবসায়ী আব্দুল কাদেরের বসত ঘরের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা চেয়ার, টেবিল, টেবিল ফ্যান ও ঘরের যাবতীয় আসবাব ভাংচুর করে দুই লক্ষ বিশ হাজার টাকা ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসময় আব্দুল কাদের ও তার স্ত্রী রাশেদা বেগমকে মারধর করে অভিযুক্তরা। ভাংচুর করে যাওয়ার সময় মোশারফ হোসেন ও তার দুই ছেলে আব্দুল কাদেরকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। পরবর্তীতে ৯৯৯ নাম্বারে কল দিলে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই জনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদের বাদি হয়ে শনিবার (১৩ জুন) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...