প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:39 AM
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ তিনজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকেও আটক করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তর বাজার এলাকায় একটি ভাঙারির দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. খলিল (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি জিরুইন গ্রামের বাসিন্দা।
এ ছাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছার নেতৃত্বে পরিচালিত অভিযানে জিআর সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোসা. তানজিনা আক্তার (সুমি)কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেজুরা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, এসআই মো. আল-আমিনের নেতৃত্বে পরিচালিত আরেক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মানিক মিয়া (৪০)কে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার শিদলাই এলাকায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া খলিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া তিন আসামিকেই আদালতে পাঠানো হলে আদালত তাঁদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ‘মাদক ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও চলবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...