প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Jun 2025, 7:57 AM
লালমাইয়ে মোবাইল কোর্টে ৩ ব্যবসায়ীসহ ৮ জনকে অর্থদন্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ৫ জন গাড়িচালক ও ৩ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বাগমারা ও ভুশ্চি বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগমারা বাজারে লাইসেন্স ব্যাতীত গাড়ি চালানো, অতিরিক্ত যাত্রী পরিবহন এবং যানজট সৃষ্টি করার অপরাধে ৫ জন গাড়ি চালককে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৭৫০০ টাকা ও ভুশ্চি বাজারে দ্রব্য মূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় মজুমদার ট্রেডার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২০০০ টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় ২ জন ব্যবসায়ীকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় ৪০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, গত কয়েকদিন যাবৎ সড়কে শৃঙ্খলা না থাকার কারণে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজারে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছে। তাই পথচারীদের ভোগান্তি কমাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সড়ক পরিবহন আইনে ও ভুশ্চি বাজারে দ্রব্য মূল্যের তালিকা যথাযথভাবে প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ৫ জন গাড়ি চালক ও ৩ জন ব্যবসায়ীকে সর্বমোট ১৩৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অপরাধ না করার এবং ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...