প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Dec 2025, 10:40 PM
বাঞ্ছারামপুরে ইউপি সদস্য হত্যা প্রধান আসামি সায়েম গ্রেফতার
ফয়সল আহমেদ খান
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য চাঞ্চল্যকর মুছা সরকারের হত্যাকাণ্ডের প্রধান আসামি সায়েমকে ঢাকার মিরপুর এলাকা থেকে আজ ভোরে বাঞ্ছারামপুর থানা পুলিশ আটক করা হয়েছে।তারপর,তাকে বাঞ্ছারামপুর থানায় আনা হয়।
আজ (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামাল খান।মডেল থানা ও গোয়েন্দা সংস্থার দেয়া তথ্য মতে, সাবেক ইউপি সদস্য মুছা মিয়াকে ছুরি দিয়ে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে অভিযুক্ত সায়েম। আজ (বৃহস্পতিবার) হত্যায় ব্যবহৃত ছোড়াটি আসামীর দেয়া স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর বিকেলে ইউপি সদস্য মুছা মিয়া'র গলাকাটা অবস্থায় বিলের পাড়ে পড়ে থাকা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।পরবর্তীতে নিহতের পরিবার সায়েমকে প্রঊান আসামি করে ৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এনিয়ে গত পরশু মঙ্গলবার (২ নভেম্বর) এলাকাবাসী মুছা মিয়ার হত্যার বিচার ও আসামীদের গ্রেফতারের জন্য মানববন্ধন করে। প্রধান আসামী গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...