প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Dec 2025, 9:32 PM
খালেদা জিয়ার সুস্থতা কামনায় গরু সদাকাহ করলেন সাবেক মন্ত্রী কাজী কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সদাকাহ করলেন মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
৫ ডিসেম্বর পবিত্র জুমআর দিনে মুরাদনগরের আকুবপুর ইউনিয়নের পীর কাশিমপুরে গরু জবাই করে এতিম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশে মুরাদনগরে পবিত্র কুরআনের খতম ও মসজিদ মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়। দলীয় ব্যানারেও মুরাদনগরের বিভিন্ন ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের উদ্যোগে পবিত্র মক্কায় বকরি সাদাকাহ ও উমরাহ করানো হয়। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর পক্ষ থেকে গরুর গোস্ত পেয়ে আনন্দিত এতিম ও অসহায়রা প্রাণভরে বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী কায়কোবাদ এর জন্য দোয়া করেন।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় এতিম ও অসহায়দের মাঝে গরু সাদাকাহ আয়োজনে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া ও শাহ আলম সরকার। উপজেলা যুবদলের আহবায়ক সোহেল সামাদ। বিএনপি নেতা আব্দুস সাত্তার সাবেক ছাত্রনেতা চঞ্চল রায়হান ও আলাউদ্দিন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...