প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:19 PM
ডা. তাহেরের সাথে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এর সাথে মঙ্গলবার দুপুরে ঢাকাস্থ উনার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এর চৌদ্দগ্রাম উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মাওলানা মো. মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌর সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সদর উত্তরের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ নোমান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা জামাল উদ্দীন ভূইয়া, মো. জাহিদ কবির মজুদার, মাওলানা রাকিবুল ইসলাম ভূইয়া, মো. আব্দুল কাদের ভূইয়া (খোকন), মো. আব্দুল হাই মিয়াজী সুমন সহ আরো অনেকে।
সাক্ষাৎকালে জামায়াত নেতা ডা. তাহের বলেন, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরী করতে বদ্ধপরিকর। আশা করি অতীতের সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলেই ঐক্যবদ্ধ হবে ইনশাআল্লাহ। তবেই আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...