প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:23 PM
বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবস পালিত সেই ফজিলাতুন্নেছা, মাজেদা রাহিমা পেলেন অদম্য নারীর পুরষ্কার
ফয়সল আহমেদ খান
"নারী ও কন্যার সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা শহরে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউল হাসান ভূইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাতাসিম বিল্লাল, মডেল থানার অফিসার্স ইনচার্জ মো. ইয়াসিন,উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম ফারুক, উপজেলা সমবায় অফিসার মো. জালাল উদ্দীন, যুব উন্নয়ন অফিসার আব্বাস আলী, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। সভা শেষে সমাজ উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন—
সফল জননী নারী মোছাঃ রেজিয়া বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ডা.আনিকা তাবাসসুম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মাজেদা খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ফজিলাতুন্নেছা এবং নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী রাহিমা বেগম।
উল্লেখ্য, ফজিলাতুন্নেছা জেলা ও উপজেলা উভয় পর্যায় থেকে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার অর্জন করেন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন অর্জনকারী নারী মাজেদা পিঠা বিক্রি করে মাসে আয় করেন লাখ টাকা,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ফজিলাতুন্নেছার ১২ হাজার শিশু জন্মদানে সহায়তাকারী (ধাত্রী), অটোরিকশা চালক জীবন সংগ্রামী রাহিমার জীবন নিয়ে সম্প্রতি খোলা কাগজ ও রুপসী বাংলায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।
পুরষ্কার পেয়ে ফজিলাতুন্নেছা, রাহিমা এবং মাজেদা বেগম জানান, " রাষ্ট্রীয় এমন পুরষ্কর অর্জনে সহায়তা করায়।পত্রিকায় প্রকাশিত না হলে কর্তৃপক্ষ হয়তো জানতোই না আমাদের কথা।" ১২ শিশু জন্মদানে সহায়তাকারী ফজিলাতুন্নেছা ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান হাত থেকে পুরষ্কার গ্রহণ করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...