প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Dec 2025, 11:22 PM
কুমিল্লা সদর দক্ষিণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
নানা কর্মসূচির মধ্যদিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন মজুমদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন আজাদ খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি
বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এটিএম ইউনুস, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, দৈনিক যুগান্তর ও দৈনিক রূপসী বাংলা পত্রিকার রিপোর্টার হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, ছাত্র প্রতিনিধি আল আমিন প্রমুখ। এসময় সদর দক্ষিণ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের, অধ্যাপক শাহাজান মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...