প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 10:57 PM
লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্দিজীবী দিবস পালিত
মাসুদ রানা, লালমাই
কুমিল্লার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় লালমাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুলাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. এনামুল হক, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মমিন আলী, পরিবার পরিকল্পনা অফিসার রনজিত সেন, লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদার, লালমাই সাংবাদিক সমিতির সভাপতি মাসুদ রানাসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে তাহমিনা মিতু বলেন, "১৪ ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় দিন। মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে এসে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের দোসররা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আজকের দিনে আমরা তাদেরকে স্মরণ করছি। একটি স্বাধীন, স্বনির্ভর এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার প্রত্যাশায় ছিল তাদের এই আত্মত্যাগ। আত্মত্যাগের মাধ্যমে তারা জাতির কল্যাণে যে অবদান রেখে গেছেন আমরা তা ধারণ করবো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...