প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 11:20 PM
হোমনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে একটি শোকাবহ ও স্মরণীয় দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে দেশের শ্রেষ্ঠ শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিক, প্রকৌশলী ও সংস্কৃতিকর্মীদের ধরে নিয়ে হত্যা করে। উদ্দেশ্য ছিল—বাংলাদেশকে মেধাশূন্য করে ভবিষ্যৎ নেতৃত্বকে ধ্বংস করা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগই স্বাধীন বাংলাদেশের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করেছে। তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো.শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফা”েছর, ওসি মো. মোর্শেদুল আলম চৌধুরী,হোমনা সরকারি কলেজের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ফেরদৌস আবদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ও খন্দকার হুমায়ুন কবীর, সাংবাদিক মো. আবদুল হক সরকার, এটিএম মোর্শেদুল ইসলাম ও কামাল হোসেন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...