প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:41 PM
লালমাইয়ে ভোজ্য তেলের কারখানায় অভিযান, এক লক্ষ টাকা অর্থদণ্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে বিএসটিআই’র মান সনদ ছাড়া ভোজ্য তেলের মোড়কে মান চিহ্ন ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা এস. এম. শাকিল ইউসুফ, ফিল্ড অফিসার রাজিব ফকির, ফিল্ড অফিসার প্রকৌশলী আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো. শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি)। অভিযান পরিচালনায় লালমাই থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওমর কনজ্যুমার ফুড নামক প্রতিষ্ঠানটি বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করেই ভোজ্য তেল পণ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করতে দেখা যায়। এতে বিএসটিআই আইন ২০১৮ এর ১৫/২৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ভোজ্য তেল জব্দ করা হয়েছে।
লালমাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আক্তার শিফা বলেন, "বিএসটিআই’র মান সনদ গ্রহণ না করেই ভোজ্য তেল পণ্যের মোড়কে মান চিহ্ন ব্যবহার করার অপরাধে ওমর কনজ্যুমার ফুডের মালিক নুরন্নবী খান কে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর না পাওয়ায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং কারখানা থেকে প্রচুর পরিমাণে বিভিন্ন নামের নকল বোতলজাত ভোজ্য তেল উদ্ধার করা হয়। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে"।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...