প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Dec 2025, 10:47 PM
ভোটের সময় যেমন ভিন্নমত থাকতে পারে তেমনি শান্তিপূর্ণ সহাবস্থানও রাখতে হবে-হাসনাত আবদুল্লাহ
মাহফুজ নান্টু
“আপনি এক মার্কা, আমি এক মার্কা—লাগালাগি, মারামারি যেন কখনো না হয়। কোনো সহিংসতার দরকার নেই, প্রতিহিংসারও প্রয়োজন নেই।” সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা সৃষ্টি করে কোনো লাভ নেই। ভোটের সময় যেমন ভিন্নমত থাকতে পারে, তেমনি শান্তিপূর্ণ সহাবস্থানও বজায় রাখতে হবে। তিনি বলেন, “আপনাদের কাছে আমার নসিহত—সমাজের মধ্যে সবাই এক থাকবেন।” পদযাত্রাকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তার কর্মসূচিকে ঘিরে দেবিদ্বারে বইছে নির্বাচনী আমেজ। হাসনাত আবদুল্লাহকে এক নজর দেখতে পদযাত্রায় ভিড় জমান সাধারণ মানুষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...