প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 19 Dec 2025, 10:44 PM
হাদি হত্যার বিচারের দাবিতে দেবিদ্বারে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার বাদ আসর উপজেলা পরিষদ মসজিদ প্রাঙ্গণ থেকে সাধারন ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে মুক্তিযুদ্ধ চত্ত্বরে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় ছাত্ররা হাদি হত্যার বিচার, স্বৈরাচার ও ভারত বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সিয়াম আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম, উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সদস্য রায়হান সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান, ছাত্রনেতা মোঃ জহিরুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা তুষার মোল্লা, আজিম পাঠান, ইয়াছিন আরাফাত, মোঃ ওবায়দুল হক, সাদিয়া আফরিন সোহা প্রমুখ। এর পর বাদ মাগরিব উপজেলা পরিষদ মসজিদে হাদির মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...