...
শিরোনাম
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন। ⁜ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার। ⁜ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:06 AM

...
৫ বছরেও স্বামী হত্যার বিচার পাননি কোহিনুর ৪ সন্তানকে নিয়ে মানবেতার জীবন যাপন News Image

আবুল কালাম আজাদ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা বড় বাড়ীর বাসিন্দা দিনমজুর মোজাম্মেল হোসেন পৈতৃক সম্পত্তির বিরোধে প্রতিবেশি বাসিন্দা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের অত্যাচার নির্যাতনে অকাল মৃত্যুবরণ করেন। ২০২০ সালে স্বামীর মৃত্যুর পর ৩মেয়ে এক ছেলেকে নিয়ে জীবন যাপন করাটাই ছিলো অনেকটা কষ্টসাধ্যের, তারমধ্যে স্বামী হত্যার বিচার চাইবো কিভাবে।এরপরও কুমিল্লার আদালতে বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা বাহিনীর দ্বারে দ্বারে ঘুরেও কোন লাভ হয়নি। ৪ছেলে মেয়েকে নিয়ে আতঙ্কে মানবেতার জীবন যাপন করছেন কোহিনুর বেগম। ক্ষমতা, অর্থ পেশী শক্তিতে ঘাতক মাহবুব আলম সবজায়গায় আধিপত্য বিস্তার করে বেড়াইতো।কথাগুলো বলেই হাউমাউ করে কেঁদে দিলেন অকালে স্বামী হারানো কোহিনুর বেগম। সোমবার (২৩জুন)নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে কথা গুলো বলেন কোহিনুর।পাশে ছিলো ৩মেয়ে।কোহিনুর বলেন-আমার স্বামীকে হত্যার ৫বছর পার হলেও বিচারতো পাইনি,বরং মাহবুবুর রহমানের আতংকে নির্যাতন নিয়ে আমাদেরকেও দিন কাটাতে হচ্ছে। ২০২৪সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পলায়ন করলে,মাহবুব এখন টাকার বিনিময়ে বিএনপির উপর নির্ভর করার চেষ্টা করে যাচ্ছে।তিনি বলেন-আমি বিধবা একজন নারী,আমার ৩টি মেয়ে বিয়ের উপযুক্ত হলেও, আমার স্বামীর পৈতৃক সম্পত্তির উপর একটি ঘর পর্যন্ত করতে পারছিনা।তাই আজ আমি (কোহিনুর বেগম)অসহায় হয়ে সাংবাদিকদের মাধ্যমে সকলের নিকট বার্তাটি দিতে চাচ্ছি। আমি আমার স্বামী হত্যার বিচার এবং আমাদের উপর মাহবুব আলমের চলমান নির্যাতন বন্ধের দাবী করেন।

ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসী মাহবুব আলম কর্তৃক নির্মম নির্যাতন অত্যাচারে বাবার হত্যার বর্ণণা দিয়েছেন নিহত দিনমজুর  মোজাম্মেল হোসেনের বড় মেয়ে শারমিন আক্তার।এসময় শারমিন বলেন আমার বাবা ছিলেন সহজ সরল একজন মানুষ। দিনমজুরি করে আমাদের সংসার চালাতেন। ফ্যাসিস্ট মাহবুব সামান্য কিছু হলেই চড়াও হতো আমার বাবার উপর।অত্যাচার নির্যাতন করে আমার বাবাকে হত্যার ৫বছর অতিক্রম হলেও আমরা এখনো বিচার পাচ্ছিনা।মাহবুব আগে ছিলো আওয়ামী লীগ নেতা এখন বিএনপি হওয়ার চেষ্টা করছে।মাহবুব এখন চাচ্ছে আমাদেরকে ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য।

তিনি বলেন -বাবার হত্যার পর আমাদের থানায় যেতে দেয়নি, বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও আলোর মুখ দেখেনি আমাদের বিচারটি। আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর আমরা মনোহরগঞ্জ থানায় যোগাযোগ করলে আমাদের অভিযোগের কোনো হদিস পাওয়া যায়নি। পরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আমার মা বাদী হয়ে মাহবুবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেন। শারমিন আক্তার বলেন মামলা করার পর থেকে আমাদেরকে বিভিন্নভাবে আবারো হুমকি দিতে থাকে মাহবুব তার সন্ত্রাসী বাহিনী। তিনি বলেন আমাদের বাবা না থাকায় এখন কোনো পুরুষ অভিভাবক নেই।তাই আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি, যেকোনো সময় আমাদের উপর নৃশংস হামলা করতে পারে মাহবুব তার বাহিনী, তাই আমরা মাহবুবকে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসন সেনাবাহিনীর সহায়তা কামনা করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোজাম্মেলের স্ত্রী কোহিনুর বেগম, মেজো মেয়ে শিমু আক্তার এবং ছোট মেয়ে সেতু আক্তার। বিষয়ে অভিযুক্ত মাহবুব আলমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ করা হয়নি।

বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি যেহেতু অনেক আগের আদালতে বিচারাধীন তাই

আমি আদালতের নির্দেশনা মোতাবেক যে কোন ব্যবস্থা গ্রহন করতে প্রস্তুত রয়েছি।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্য...

দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিদাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে...

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান  ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান...

সুজন মজুমদারচাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসে...

বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূল...

আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারীদের অধিকার, স্বাস্থ্য এবং সামাজিক সচেতন...

নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্য...

সাইফুল ইসলাম-কুমিল্লার নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা বিরাজ করছে। কমিউনিটি ক্লিনি...

নাঙ্গলকোটে  শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও দেখা দিয়েছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
➤ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলায় এস এস সি পরীক্ষায় ৫১৭০ জনের মধ্যে ২৫৭৭ পাস, জিপিএ ফাইভ ১২৮ জন।
➤ মুরাদনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার।
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir