...
শিরোনাম
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ ⁜ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন ⁜ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১ ⁜ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু ⁜ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম ⁜ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা ⁜ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী ⁜ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি ⁜ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক ⁜ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ⁜ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ। ⁜ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ ⁜ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ⁜ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ⁜ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা ⁜ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক ⁜ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:29 AM

...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম News Image

কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজিবি'র শংকুচাইল বিওপির আওতাধীন প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে। তাঁদের অভিযোগ, সীমান্তের বিভিন্ন পয়েন্ট ব্যবহার করে প্রতিনিয়ত ভারত থেকে অবৈধ পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে দেশীয় মূল্যবান মাছসহ বিভিন্ন পণ্য ভারতে পাচার করা হচ্ছে।
তারা আরোও জানায়, বিকেল হলেই সীমান্তবর্তী এলাকায় মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। শহর থেকে মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন বয়সী লোকজন সীমান্ত এলাকায় আসে। বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা ও দৌরাত্ম্য চলে। এরপর মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে চোরাচালানকারীদের তৎপরতা বেড়ে যায় বলে অভিযোগ রয়েছে। রাতের পাশাপাশি দিনের বেলাতেও বন্ধ থাকে না চোরাচালান। সিএনজি, অটোরিকশা ও পিকআপ ভ্যানের মাধ্যমে এসব অবৈধ পণ্য দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয়।
জানা যায়,বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকার শংকুচাইল বিওপির আওতাধীন  নবীয়াবাদ, শেওড়াতলী, খুঞ্চনি মাঠ, হায়দ্রাবাদ রোড, বাগেরমুড়া, গিলাতলা ও জামতলা ঘাটলাসহ কয়েকটি পয়েন্ট দিয়ে ভারতীয় অবৈধ পণ্য আনা-নেওয়া করা হয়। এসব পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত বিপুল পরিমাণ পণ্য প্রবেশ ও পাচার হচ্ছে। ভারত থেকে শাড়ি-কাপড়, মোবাইল ফোন, মোবাইল ডিসপ্লে, কসমেটিকস, আতশবাজি, চাল, জিরা ও বিভিন্ন ধরনের ওষুধসহ নানা পণ্য বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইলিশ, শিং, গোলশা ও কুঁচিয়া জাতীয় মাছসহ বিভিন্ন পণ্য সীমান্তের ওপারে পাঠানো হয়। এসব পণ্য পরিবহন ও আদান-প্রদানে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় রয়েছে।
এদিকে সীমান্তবর্তী এলাকায় মাদকসেবীদের অবাধ আনাগোনা ও মাদকসংক্রান্ত তৎপরতা নিয়েও উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের আশঙ্কা, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশের সুযোগকে কাজে লাগিয়ে মাদকদ্রব্যের বিস্তার ঘটতে পারে। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটরসাইকেল নিয়ে বহিরাগতদের আনাগোনা এবং বিভিন্ন স্থানে সন্দেহজনক অবস্থান স্থানীয় অভিভাবকদের ভাবিয়ে তুলেছে। এতে এলাকার তরুণ সমাজ মাদকের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
স্থানীয়দের মতে, সীমান্তে চোরাচালান ও মাদকসংক্রান্ত তৎপরতা বন্ধে শুধু নিয়মিত টহল যথেষ্ট নয়; ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান এবং পণ্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। পাশাপাশি সীমান্ত দিয়ে প্রবেশ করা অবৈধ পণ্য দেশের অভ্যন্তরে কীভাবে এবং কার মাধ্যমে বিভিন্ন স্থানে পৌঁছাচ্ছে, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে বিজিবি'র শংকুচাইল ক্যাম্প কমান্ডার সুবেদার মো. জয়নাল আবেদীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অনলাইন মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানান।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫

​মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...

কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন

আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১

আয়েশা আক্তারকুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অ...

সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু

‎সাইফুল ইসলাম ‎কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...

চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...

আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ...

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য অনু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
➤ কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
➤ কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
➤ সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
➤ শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের অভয়াশ্রম
➤ চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্ধার; জরিমানা
➤ আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী
➤ তিতাসে চার বছরেও শেষ হয়নি সেতুর ২০ শতাংশ কাজ: স্থায়ী হয়েছে জনদুর্ভোগ
➤ ব্রাহ্মণপাড়ায় ১৫ কেজি গাঁজা ও ১৪০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় যুবদলের ভূমিকা ছিলো প্রশংসনীয়-মোঃ আবুল কালাম এমপি
➤ ব্রাহ্মণপাড়ায় তিন মৌসুমেই চাষ হচ্ছে ব্রি ধান-৭৫, ভালো ফলনে খুশি কৃষক
➤ বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
➤ জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বিশিষ্ট ব্যবসায়ী কে. এম. মোজিবুল হকের সৌজন্য সাক্ষাৎ।
➤ সনাতনী পরিবারের মাঝে অধ্যাপক এমদাদুল হক মামুনের উপহার সামগ্রী বিতরণ
➤ লালমাইয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
➤ কুবিতে এক্সিকিউটিভ এমবিএ প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ কুবির ইংরেজি বিভাগের ১৭তম উইকেন্ড প্রোগ্রামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
➤ স্কাউটিং মানবতার কল্যানে নিজেকে নিয়োজিত করার শিক্ষা
➤ লিবিয়ার বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে সংসদ সদস্যকে কৃতজ্ঞতা জানালেন ৫ যুবক
➤ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir