প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 31 Oct 2026, 9:31 AM
কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ৩৫১
আয়েশা আক্তার
কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা পুলিশ। অপরাধ দমনে ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এক রাতেই জেলার ১৮টি থানায় অভিযান চালিয়ে ৩৫১ জনকে আটক করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৩৭ দিনে পরিচালিত এসব অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় গত ২৯ অক্টোবর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখার সদস্যরা অংশ নেন।
মাদক ব্যবসা ও সেবন, কিশোর গ্যাংয়ের তৎপরতা এবং ছিনতাইয়ের অভিযোগ রয়েছে—এমন ব্যক্তি ও অপরাধপ্রবণ এলাকাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এতে ৩৫১ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপর ২১৯ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আওতাধীন চারটি ফাঁড়িসহ পরিচালিত অভিযানে ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ৩৮ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং বিভিন্ন মামলায় ২৯ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ৩৭ দিনের অভিযানে আটক ৫ হাজার ২৪৬ জনের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় কুমিল্লাকে কিশোর গ্যাংমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। চুরি-ছিনতাইকারী, মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধীদের নির্মূল এবং নগরীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনা, মাদকের বিস্তার রোধ এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে অভিযানের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লালমাইয়ে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, আহত ৫
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্...
কুমিল্লায় শচীন মেলা-২০২৬ উদযাপন
আয়েশা আক্তারউপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী, সুরকার ও সুরস্রষ্টা শচীন দেব বর্মণের স্মৃতি সংরক্ষণ এব...
সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের এনজিও কর্মকর্তার মৃত্যু
সাইফুল ইসলাম কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ভাটিয়া ভিটা এলাকায় ঘাতক কাভার্ড ভ্যান&nb...
শংকুচাইল বিওপির সীমান্ত এলাকা যেন মাদকসেবী ও চোরাকারবারীদের...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী এলাকায় ৬০ বিজ...
চান্দিনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান নকল চিপস আচার ও জুস উদ্...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিদেশের বিভিন্ন খ্যাতনামা কোম্পানীর চিপস, আচার ও জুস নকল করে বাজারজাত করে...
আলোচনা, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে কুমিল্লায় উদীচীর প্রতিষ...
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য অনু...