প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:27 AM
বুড়িচংয়ে কৃষকদের মাঝে বীজ, চারা ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন
কাজী খোরশেদ আলম
কুমিল্লার বুড়িচং উপজেলায় কৃষকদের মাঝে বীজ, বিভিন্ন ফলদ ও ভেষজ চারা এবং সার বিতরণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ জুন) উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. আফরিণা আক্তার। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আতিকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামছুল আলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেন খান এবং বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
রাজস্ব খাতে রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১,৩৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া আরও ১১০ জন কৃষক ও ৪৬টি প্রতিষ্ঠানের মাঝে প্রতিজনকে ৫টি করে নারিকেল চারা, ৪০ জন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজ ও বালাইনাশক, ৪০ জন কৃষকের মাঝে লেবু চারা ও সার, ৬০টি তাল চারা ও ঘেরা বেড়া, ৭০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও সার, ৩৪ জন কৃষকের মাঝে আম গাছের চারা, ৮০০ জন শিক্ষার্থীর মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই কর্মসূচি সপ্তাহব্যপী চলবে, এর মাধ্যমে কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি ব্যবস্থার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি ফলদ ও ভেষজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...