প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Jun 2025, 9:29 AM
কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
দেবিদ্বার প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল নামে এক যুবককে হত্যা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদেকুর রহমানকে(২৬) আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
রোববার (২২ জুন) রাত ২টায় অভিযান চালিয়ে উপজেলার ভানী ইউনিয়নের আসাদনগর গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগের এই নেতাকে আটক করা হয়। সোমবার সকালে তাকে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
আটক মো. সাদেকুর রহমান উপজেলার ১২ নং ভানী ইউনিয়ন’র আসাদনগর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ভানী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে সেচ্ছাসেবক দলেন নেতা আব্দুর রাজ্জাক রুবেল নিহত হন। ওই মামলার সন্দেহভাজন আসামি মো. সাদেকুর রহমান।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে রুবেল নামে একজন নিহত হন। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. সাদেকুর রহমানকে আটক করা হয়েছে। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাকে শনাক্ত করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...