প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Dec 2025, 9:41 PM
বুড়িচংয়ে শিক্ষক সম্মাননা ও প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা
আলমগীর হোসেন
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের শিবরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে আলোর মেলা-২০২৫ এর বাস্তবায়নে সাবেক শ্রদ্ধেয় শিক্ষক সম্মাননা ও প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা গতকাল ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান আলোচক হিসেবে ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন, নির্বাহী প্রকৌশলী মো. হাসিবুর রহমান,যুগ্ম সচিব আইসিটি ডিভিশন মো. সাইফুল ইসলাম রিপন, যুগ্ম সচিব বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয় বদরুল হাসান লিটন, ডিআইজি মিয়া মাসুদ করিম।
শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য মো. নজরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন আতোয়ার জাহান ভুইয়া। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোঃ আব্দুল আলিম। বক্তব্য রাখেন রাখেন প্রাক্তন প্রধান শিক্ষক যথাক্রমে মোঃ শামসুল হক, মোঃ মইনুল হোসেন, আব্দুল লতিফ, প্রবীণ শিক্ষার্থী হাবিলদার জসীমউদ্দীন, ডা. মো. মোজাম্মেল হক, অধ্যক্ষ মুফতি আবুল হোসেন, বর্তমান প্রধান শিক্ষক মো.গোলাম মোস্তফা, আব্দুল মতিন সরদার, গাজী মো. নুরু মিয়া, রায়হান শিপু, প্রমুখ। পরে সাবেক শিক্ষক মোঃ শামসুল হক স্যার সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও দিক নির্দেশনামূলক আলোচনা, প্রতিষ্ঠাতা দাতা ও কৃতি শিক্ষার্থীদের সংক্ষিপ্ত পরিচিতি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...