প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Jan 2026, 10:04 PM
নাঙ্গলকোটে খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
সাইফুল ইসলাম
বি এন পির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উপজেলা, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্র দল ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল পৃথকভাবে গতকাল শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা বিএনপি সভাপতি আলী আক্কাছ চেয়ারম্যান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) সংসদীয় আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাবেক আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক আনোয়ার হোসেন মুকুল, পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কেন্দ্রীয় ছাত্র দল সাবেক সহ- সভাপতি সোয়েব খন্দকার, উপজেলা যুবদল সাবেক আহবায়ক এনাম ভূঁইয়া, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুপু, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সায়েম মজুমদার শিপু, মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আজিম উদ্দিন মাকসুদ, উপজেলা যুবদল নেতা নাছির উদ্দীন, সেলিম জাহাঙ্গীর মন্টু, ছালেহ আহম্মেদ, ছাত্র দল নেতা শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান ।
এসময় উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন, উপজেলা ওলামা দল সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...