...
শিরোনাম
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর ⁜ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত ⁜ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি ⁜ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার" ⁜ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার ⁜ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত ⁜ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য ⁜ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার ⁜ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ⁜ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয় ⁜ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন ⁜ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০ ⁜ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮ ⁜ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক ⁜ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য ⁜ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ⁜ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই ⁜ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2026, 10:06 AM

...
লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য News Image
​মাসুদ রানা, কুমিল্লা:

কুমিল্লার লালমাই উপজেলা নির্বাচন অফিস যেন স্থানীয় সেবাগ্রহীদের জন্য এক চরম ভোগান্তি ও যন্ত্রণার নাম। নতুন ভোটার হওয়া, এনআইডি সংশোধন কিংবা ভোটার এলাকা স্থানান্তর—যেকোনো কাজের জন্যই ঘুরতে হচ্ছে দিনের পর দিন। অফিসে কর্মকর্তাদের অসহযোগিতা, সামান্য ভুলত্রুটিকে ‘পাহাড়সম’ বানিয়ে ঘুরানো এবং দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ প্রবাসীসহ সাধারণ মানুষ।

​সরজমিনে গিয়ে দেখা যায়, অফিসের বাইরে সেবাগ্রহীতাদের দীর্ঘ সারি ও ক্ষোভের চিত্র। সৌদি আরব প্রবাসী কাপশতলা গ্রামের জসিম উদ্দিন দেশে এসে এনআইডি করতে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন। নির্ধারিত দিনে ছবি তুলতে ও ফিঙ্গারপ্রিন্ট দিতে সকালে অফিসে এলেও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসানের সাক্ষাৎ পেতে পেতে বেজে যায় দুপুর ৩টা। এরপর নাগরিক সনদে ভুলের অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দেওয়া হয়। প্রবাস ফেরত জসিম আকুতি জানিয়ে বলেন, "স্যার, ভুল তো আমি করিনি, করেছে অফিস। প্রবাসে চলে যাব, দয়া করে ছবিটা তুলতে দেন।" কিন্তু কোনো কথা না শুনে তাকে রুম থেকে বের করে দেওয়া হয়। অশ্রুসজল চোখে তিনি প্রশ্ন তোলেন, "আবেদন জমা দেওয়ার সময় কি এই ভুল চোখে পড়েনি?"

​ভোগান্তির শিকার শুধু প্রবাসীরাই নন, বাদ যাননি স্থানীয় শ্রমজীবী মানুষও। অটোরিকশা চালিয়ে পড়ালেখার খরচ চালানো শিক্ষার্থী ওয়ালীদ জানান, কাজের গতি বাড়াতে না পেরে শেষমেশ দালাল চক্রের খপ্পরে পড়ে ২ হাজার টাকা দিতে হয়েছে তাকে। প্রশ্ন উঠেছে, এই দালাল চক্রের টাকার ভাগের সাথে অফিসের ভেতরের কারা জড়িত?

​একই ধরনের ক্ষোভ প্রকাশ করেন লায়লা আরজুমান বেগম নামের এক নারী। তিনি বলেন, "২০২৪ সালে ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করেছিলাম। আজ অবধি বহুবার অফিসে গিয়েছি, কিন্তু কোনো কারণ ছাড়াই কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। বিচার কার কাছে দেব?"

​নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, "বর্তমান নির্বাচন কর্মকর্তা নিজেকে অনেক বড় অফিসার মনে করেন। উনার সাথে কথা বলতেও আগে থেকে সময় নিতে হয়! তিনটি কথা জিজ্ঞেস করলে এক অক্ষরের জবাব পাওয়া যায়।"

​এ বিষয়ে উপজেলা বিএনপির নেতা রকেট মজুমদার বলেন, "প্রতিদিন বহু মানুষ এভাবে কষ্ট পাচ্ছে। নির্বাচন কর্মকর্তা সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে ফেলছেন। এই অব্যবস্থাপনার অবিলম্বে বিহিত করা প্রয়োজন।"

​জনভোগান্তি ও অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হাসান বলেন, "কাগজপত্র ঠিক থাকলে আমি কাউকে আটকাই না। অন্য অভিযোগগুলোও সত্য নয়।"

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন," লালমাই উপজেলা নির্বাচন অফিস নিয়ে জনগনের ভোগান্তির বিষয়টি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অবশ্যই কথা বলব। তাছাড়া, দালালদের দৌরাত্ম্য কমাতে ব্যবস্থা গ্রহন করা হবে। 

​এ বিষয়ে কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, "লালমাই উপজেলা নির্বাচন অফিসের ভোগান্তি নিয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সংবাদ প্রকাশ হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...

আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...

কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...

সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি

শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...

বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...

বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...

ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক

‎কুবি প্রতিনিধি‎‎নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...

ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান ও সরকারি পুকুর
➤ কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অনুষ্ঠিত
➤ সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
➤ বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়ে হত্যা; ভাগ্নে গ্রেপ্তার"
➤ ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ্ধার
➤ সন্তান জন্মের পর ৫০ হাজার টাকায় নবজাতক বিক্রি চৌদ্দগ্রামে সালিশে ৩ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত
➤ লালমাই উপজেলা নির্বাচন অফিস: ভোগান্তির আতুড়ঘর, দালাল চক্রের দৌরাত্ম্য
➤ চাঁদপুরে আলোচিত কোহিনূর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রফিক ঢাকা থেকে গ্রেফতার
➤ চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
➤ তিতাসে মাদকবিরোধী অভিযানে আটক ছয়
➤ কুমিল্লায় নয়া দিগন্তের ২২তম বর্ষপূর্তি উদযাপন
➤ বিএনপির অফিসে অগ্নিসংযোগের ঘটনায় দুই চেয়ারম্যানসহ কারাগারে ১০
➤ কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি সদস্যসহ আটক ১৮
➤ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাসক
➤ গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐতিহ্য
➤ বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
➤ ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
➤ বরুড়ায় বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir