প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:17 PM
চাঁদপুরের ৫ আসনে ১৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
কাজী নজরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের ৫ আসনে যাচাই-বাছাই শেষে ৪৬ জনের মধ্যে ১৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ।। এর মধ্যে বৈধ ঘোষণা করা হয় ২৮টি এবং ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে ভোটের মাঠে বৈধ প্রার্থী হিসেবে থাকলেন ২৮জন। গতকাল শনিবার ৩ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের উপস্থিতিতে বৈধ ও অবৈধের নাম ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। অবৈধ ১৭ জনের মধ্যে অধিকাংশ প্রার্থী হলফনামায় স্বাক্ষর না থাকা, স্বতন্ত্র প্রার্থীদের ১শতাংশ ভোটার তালিকায় গড়মিল ও ঋণ খেলাপির কারণে প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল প্রার্থীরা হলেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৩ জন, চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ৬ জন, চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ১ জন, ওচাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আপনে ৪ জন ।, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার জানান, মনোনয়ন বাতিল হওয়া সকল প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...