প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:26 PM
মুরাদনগরে সাংবাদিক মনির হোসেন স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন খানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অবস্থিত প্যালেস্টাইন ফুড গার্ডেনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে মুরাদনগর প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের কুমিল্লা ব্যুরো সাংবাদিক আবুল খায়ের।
মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি এনএ মুরাদ এর পরিচালনায় আয়োজিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সহ-সভাপতি তৌহিদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক ফাহাদ রহমান, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির সিনিয়র সহ সভাপতি মমিনুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোহাম্মদ আলী, আনোয়ার হোসাইন মোল্লা, যগ্ন সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, মুরাদনগর প্রেসক্লাবের সদস্য মেহেদী হাসান শুভ, ওসমান গনি, নজরুল ইসলাম, মুরাদনগর উপজেলা সাংবাদিক সমিতির কার্য নির্বাহী সদস্য ও এনটিভি প্রতিনিধি, মোহাম্মদ ইসহাক খান, আর টিভি মুরাদনগর প্রতিনিধি, আরিফ হাসান, যায়যায়দিন প্রতিনিধি ইব্রাহিম মুন্সিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত বক্তারা মরহুম সাংবাদিক মনির হোসেন খানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং সাংবাদিকতায় তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন তার বড় ভাই মোহাম্মদ আলী।
উল্লেখ্য, গত সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সাংবাদিক মনির হোসেন খান ইন্তেকাল করেন। তার অকাল মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...