প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:35 PM
মুরাদনগরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
বেলাল উদ্দিন আহাম্মদ
"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলায় রেলী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ব্রাহ্মণ থেকে একটি রেলি বের হয়। রেলিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ আবদুর রহমান।
ইউনিয়ন সমাজকর্মী মোঃ আল আমিন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মুরাদনগর থানার এসআই আব্বাস কবির চৌধুরী, হিলফুল ফুজুল শিশু সনদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , কুমিল্লা উত্তর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল দেবনাথ।
সভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা প্রদানে সমাজ সেবা’র সামাজিক নিরাপত্তা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ সমাজসেবা থেকে সুবিধাভোগী নারী-পুরুষ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গরু পালন ও ব্যবসার জন্য ৮ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকার ঋণ দেওয়া হয়েছে। এছাড়াও এসিড দগ্ধ ও শারীরিক প্রতিবন্ধীকে ১০ হাজার টাকা এবং
৬ জন প্রতিবন্ধী শিশুকে সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...