প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:38 PM
বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বুড়িচং
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বুড়িচং প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কাজী খোরশেদ আলম বলেন, “শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বুড়িচং প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ নয়, মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও সমাজের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।”
সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু বলেন, “সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
অতিথির বক্তব্যে বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়।”
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। তারা বলেন, শীতার্তদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন জনি পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাসেল সারোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আজহারুল ইসলাম, বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি হাজী মো. নুরুল হক মাস্টার এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রচার সম্পাদক মো. শরিফুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক মো. সাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক মো. ফয়েজ, বিজ্ঞান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. আলমগীর হোসেন বাচ্চু মোল্লা এবং সদস্য জামাল উদ্দিন, রাকিবুল হাসান রনি, মো. মারুফ, মো. কিবরিয়া ও মো. মহিউদ্দিন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...