প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Jan 2026, 10:59 PM
কুমিল্লা-১০ আসনে ৭ জনের প্রার্থীতা বৈধ, ২ জনের বাতিল
সাইফুল ইসলাম
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট, লালমাই) সংসদীয় আসনে গতকাল শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা মুঃ রেজা হাসান বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এবং ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
বৈধ ঘোষণাকৃত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মনোনীত প্রার্থী আবদুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃশামছুদ্দোহা, গণঅধিকার পরিষদ (জিওপি) প্রার্থী রমিজ বিন আরিফ, আমজনতার দল প্রার্থী মোঃ আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী হাছান আহম্মেদ ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) প্রার্থী কাজি নুরে আলম ছিদ্দিকি।
বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসান ও বাংলাদেশ জাতীয়তাবাদ দল বি এন পির নামে মনোনয়নপত্র দাখিল করা বি এন পি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মোস্তফা সাজ্জাদ হাসানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সংসদীয় আসনের মোট ভোটারের শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায়। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থীর নামে মনোনয়নপত্র দাখিল করা মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, দলীয় মনোনয়নপত্র জমা না দেওয়া এবং বাংলাদেশ ব্যাংকের ঋণ সংক্রান্ত সি আই বি রিপোর্টে তার প্রতিষ্ঠান জমজম কার এন্ড অটো মোবাইলের পরিচালক হিসেবে ঋণ খেলাপি হওয়ায়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...